1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

সাংবাদিকদের দলাদলি বন্ধ করতে হবে: প্রশিক্ষন কর্মশালায় সাংবাদিক নেতৃবৃন্দ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৯০৮ বার পঠিত

ফরজুন আক্তার মনি,(সম্পাদক ও প্রকাশক)।।

ঢাকা শনিবার ৭ আগষ্ট ২০২১: সাংবাদিকদের দলাদলি বন্ধ করতে হবে; নয়তো পেশার মর্যাদা রক্ষা সম্ভব হবেনা। প্রতিনিয়ত হামলা-মামলার শিকার হতে হবে। সাংবাদিকতার কার্ড দেখে পরিচয়বহন করেনা; সংবাদই তার পরিচয়। সাংবাদিকতায় পেশাগত চর্চা, ঐক্য ও সমন্বয় জরুরী। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) আয়োজিত মুজিববর্ষ ও সংগঠনের ৯ম বর্ষ পূর্তি উপলক্ষে সাংবাদিকতার বুনিয়াদী ও তথ্য অধিকার আইন বিষয়ক তিনদিন ব্যাপী ভার্চুয়াল প্রশিক্ষণ-২০২১ এর ২য় ব্যাচের দ্বিতীয় সেশনে আলোচকরা এসব কথা বলেন।

ভার্চুয়াল এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা/উপজেলার ১০০ জন সাংবাদিক প্রশিক্ষণ নিচ্ছেন। আজ ৭ আগষ্ট এ প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী হবে। প্রতিদিন রাত ৯-১২ টা পর্যন্ত জুম লিঙ্কের মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়।

বিএমএসএফ এর সিনিয়র সহসভাপতি সাঈদুর রহমান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় সঞ্চালক ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক আহমেদ আবু জাফর।

আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রীম কোর্টের সহকারী এ্যাটর্নী জেনারেল ও বিএমএসএফ এর আইন উপদেষ্টা এ্যাড. মুহাম্মদ আওলাদ হোসাইন, এ্যাড. মো: কাওসার হোসাইন ও এ্যাড. মশিউল আলম রাতুল।

মূল আলোচক ছিলেন উপকূল সাংবাদিক রফিকুল ইসলাম মন্টু। এছাড়াও সময় টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার, আবুল হাসান বেলাল আলোচনায় অংশ নেন।

রফিকুল ইসলাম মন্টুর আলোচনায় সংবাদের আদ্যোপান্ত প্রশিক্ষনার্থীদের মাঝে তুলে ধরেন। এছাড়া তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইনসহ ভ্রাম্যমাণ আদালতকে ঘিরে সাংবাদিকতার নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারী সাংবাদিকগণ মাঠ পর্যায়ের সংবাদ সংগ্রহের ক্ষেত্রে উদ্ভূত নানা সমস্যা এড়িয়ে কৌশলের সঙ্গে দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করেন।

প্রতিটি পর্বে ছিল শিক্ষার্থীদের প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকতার নানা সমস্যা মোকাবেলায় করণীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

উল্লেখ্য, সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা গড়ে তুলতে দেশের অপেক্ষাকৃৃত নবীন সাংবাদিকদের দক্ষ করতে বিএমএসএফ প্রাথমিক পর্যায়ে এ প্রকল্প গ্রহন করেছে। প্রশিক্ষিত এসব নবীন সাংবাদিকরা দেশ, মাটি ও মানুষের জন্য কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller