1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

পদ্মা সেতুর পিলারে আবারও ফেরির ধাক্কা!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৭৭২ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে ।।

পদ্মা সেতুর পিলারে আবারও একটি ফেরির ধাক্কার ঘটনা ঘটছে। এতে এক নারীসহ দশ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ফেটে গেছে ফেরির তলদেশ।

সোমবার (৯ আগস্ট) সন্ধ্যা সাতটার দিকে ঘটনাটি ঘটে।

জানা যায়, মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরিটি ধাক্কা দেয়। জাহাঙ্গীর ফেরিটি শরীয়তপুরের বাংলাবাজার ঘাট থেকে ছেড়ে আসে।

প্রবল বেগে ধাক্কার কারণে ফেরিতে থাকা একটি ট্রাক উল্টে পাশে দাঁড়িয়ে থাকা দুইটি প্রাইভেটকারের উপর পড়লে কার দুইটি দুমড়েমুচড়ে যায়।

তবে এসময় কারে যাত্রী না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

প্রাইভেটকারের যাত্রী জনৈক মহিলা জানান, ঘটনার ১০ মিনিট আগে তার দুই সন্তানকে গাড়ি থেকে নামানোর কারণে তারা প্রাণে বেঁচে যায়। তবে তিনি নিজে মাথায় আঘাত পেয়েছেন বলে জানান।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মোঃ ফয়সাল জানান, বাংলাবাজার থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি পিলারে ধাক্কা দেয়। ফেরিতে থাকা একটি ট্রাক অপর আরেকটি প্রাইভেটকারের উপর পরলে প্রাইভেটকারটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ফেরিটি শিমুলিয়া ২নং ঘাটে নোঙরের পর ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনে নামানো হয়েছে।

এদিকে ফেরিতে ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করার জন্য শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ পরিচালনা করছে।

এর আগে গত ২৩ জুলাই পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে রো রো ফেরি ‘শাহজালাল’ এর ধাক্কা লাগে। এতে ফেরিটির কমপক্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller