1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

পুরুষতান্ত্রিক রাষ্ট্র বনাম পরীমনি!

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৯৪৭ বার পঠিত

 

লেখক – এফ এম শাহীন

সম্পাদক ও প্রকাশক- দৈনিক জাগরণ. কম

পরীমনি ইস্যুতে রাষ্ট্রের পুরুষতান্ত্রিক চেহারা স্পষ্ট হয়ে উঠছে বারবার! সেই সাথে নারী জাগরণের নানা কথা যাহারা বলেন তাদের মুখে ঝাটা মারা হয়েছে প্রকাশ্যে অবলীলায়। ধর্মান্ধ মৌলবাদী অপশক্তি যা করতে পারে নাই পুলিশ প্রশাসন তা দারুণভাবে করে দেখালো…

অতীতের রুচিশীল বদমায়েশ রাজা-বাদশাগণ নারীকে দাস,দাসী ,উপদাসী কিংবা রক্ষিতা হিসেবে দেখতো কিন্তু অন্দরমহলে ঠাই দিত কিন্তু বর্তমানের ক্ষমতাবান রুচিহীন রাজা-বাদশারা নারীকে শুধু যৌনকর্মী হিসেবে দেখতে পছন্দ করে। তবে ব্যাতিক্রমেরা উদাহরণ হতে পারে না!

পরীমনিকে গ্রেফতার থেকে শুরু করে মিডিয়াতে উপস্থাপন যে ভাবে করা হয়েছে তা আগামি প্রজন্মের কাছে কি ম্যাসেজ যাচ্ছে তা হয়তো কেউ ভেবে দেখেনি ! একজন অভিভাবকহীন নারীকে শত শত পুলিশ দিয়ে গ্রেফতার ও আদালত পাড়ার প্রোটোকলে যে আতঙ্ক তৈরি করা হল তার ফল বাংলাদেশকে বহুদিন ভোগ করতে হবে। কোন শীর্ষ সন্ত্রাসী বা জঙ্গি নেতাকেও এমনভাবে পুলিশ প্রটকল দেয়া হয়েছে বলে জানা নেই। বারবার রিমান্ড মঞ্জুর করে কি বোঝাতে চায় সেটি বুঝা যায়।এটি মানবিক বাংলাদেশের চিত্র হতে পারে না!স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসে নারী-পুরুষে এমন বৈষম্য দেখতে হবে নিশ্চয়ই কেউ ভাবেনি আগে।

পরিকল্পিতভাবে মাদকের বিস্তার ঘটিয়ে যারা বাঙলার যুবসমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে তাদের ব্যাপারে আপনাদের লোক দেখানো নাটক-সিনেমা আমরা ভোদাই হলেও বুঝতে অসুবিধা হয়না। মাদকের টাকার ভাগ কে পায় আর কে পায়না তা আম-জনতা অনেক আগেই জেনে গেছে। রাষ্ট্রের মহান সেবকগণ মাদক ব্যবসায়ীদের সহোযোগিতা করতে করতে কখোন যে মাদাকাসক্ত হয়ে গেছেন তা তারা নিজেরাও জানে না আর তাদের সন্তানেরা কি পরিমান আসক্ত তার পরিসংখ্যান থাকলে নিশ্চয়ই ভালো হত। সরকারি চাকুরীজীবীদের ডোব টেস্টের কর্মসূচি নিয়েও আর এগোনো হয়নি!

এই ইস্যুতে শিল্পী সমিতির নামক এক সংগঠনের বিবৃতি ও তাদের নেতাদের মূর্খদের মত বোধহীন বক্তব্য যে কাউকে আহত করবে। যদিও এই সমিতির নেতারা কে শিল্পী আর কে নেতা নামক শিল্পী তা জানা গেলো এবার। পরীমনির আইনজীবীর চেহারা ও বয়ানে মনে হল সে তাদেরই লোক! উপর থেকে যেমন ইশারা করা হচ্ছে তেমনি তিনি নাচতেছেন !?

এই ঘটানায় ক্ষমতাবান দনবদের চেহারা উলঙ্গ থানেদারদের মত স্পষ্ট। রাতের রাজাদের চেহারা বা নাম প্রকাশ সরকারি বাহিনী না করলেও পাবলিক কিন্তু জেনে গেছে। নিরবতাও যে এক ধরনের প্রতিবাদ সে কথা ভুলে শুধু ক্ষমতার আস্ফলন দেখছি !

পরীমনির মুক্তির কথা বাদ দিলাম, তার যে ফাঁসির দাবীতে আদালত পাড়া গরম হয়নি সে কথাই ভাবছি… আর মনে মনে হাসছি । পরীমনি বনাম রাষ্ট্রের পুরুষতান্ত্রিক মনোভাব আর ক্ষমতার খেলা দেখছি।

– এফ এম শাহীন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller