1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

মহান বিজয় দিবস উপলক্ষে সকল শহীদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ইশরাত জাহান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
  • ৭৫৯ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।সারা দেশের ন্যায় হবিগঞ্জ জেলায় আজ মহান বিজয়ের ৫০ বছর পূর্তির দিন। বাঙালির অবিসংবাদিত নেতা ইতিহাসের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে বাঙালি জাতিকে মুক্তির আকাঙ্ক্ষায় উজ্জীবিত করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ২৬ মার্চের প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা, ১৭ এপ্রিল মুজিবনগর সরকার গঠন এবং রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে ৩০ লাখ শহীদ ও দু’লাখ মা-বোনের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাক সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জিত হয়।

মহান বিজয় দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে ৫০ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়। জেলা প্রশাসন, হবিগঞ্জ কর্তৃক দূর্জয় হবিগঞ্জ, শহিদবেদীসহ মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত অন্যান্য স্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

দূর্জয় হবিগঞ্জ এবং শহিদবেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক হবিগঞ্জ জনাব ইশরাত জাহান। এসময় জেলা পুলিশ, হবিগঞ্জ; বাংলাদেশ মুক্তিযুদ্ধ সংসদ, হবিগঞ্জ জেলা শাখা, জেলা আওয়ামী লীগ, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি/বেসরকারি দপ্তর ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller