1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

মানবাধিকার নেতা সেহলী বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি  মনোনীত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৯১৮ বার পঠিত

স্টাফ রিপোর্টার:-সময়ের জনপ্রিয় মানবাধিকার নেতা হিউম্যান এইড ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা মহাসচিব সেহলী পারভীন বিসিপিসি এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। সমাজসেবা, মানবাধিকার রক্ষা, নারী ও শিশু সুরক্ষার পক্ষে দীর্ঘদিন ধরে কাজ করে আসা এ নেত্রীকে গুরুত্বপূর্ণ এই পদে মনোনীত করায় বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং মানবাধিকার নেতৃবৃন্দ আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক সচেতনতা ও মানবিক কর্মকাণ্ডে তার অগ্রণী ভূমিকা ইতোমধ্যে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। দায়িত্বশীল, সৎ ও মানবিক নেতৃত্বের জন্য তিনি দীর্ঘদিন ধরেই সমাজকল্যাণে অবদান রেখে আসছেন। সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তির পর সেহলী পারভীন গণমাধ্যম কর্মীদের বলেন, “এই মনোনয়ন আমার জন্য গৌরবের কিন্তু আগের চেয়েও দায়িত্ব বেড়ে গেলো। সাংবাদিকতা সত্য, বিবেক ও ন্যায়ের পক্ষে দাঁড়ানোর নাম। আমি চাই সাংবাদিকরা নিরাপদ পরিবেশে তাঁদের পেশাগত দায়িত্ব পালন করতে পারেন। বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব সবসময় সত্য ও মানবতার পক্ষে কাজ করে এসেছে। আমি এই ধারাবাহিকতাকে আরও শক্তিশালী করতে চাই।” পেশাগত ঐক্য কে বিষয়বস্তু করে কাজ করতে চাই।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C) প্রতিষ্ঠাতা সভাপতি, জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মাহিদুল হাসান সরকার বলেন, সেহলী পারভীন শুধু একজন মানবাধিকার নেতা নন, তিনি একজন সাহসী জনদরদী সমাজসেবক। তার নেতৃত্বগুণ, সততা এবং দায়িত্ববোধ আমাদের অনুপ্রাণিত করে। আমরা যোগ্য নেতৃত্বকে মূল্যায়ন করি। তার অংশগ্রহণ সংগঠনের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller