1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

শব্দ_খুঁজি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ৯৫৫ বার পঠিত
  • শব্দ_খুঁজি

কবি

জান্নাতুল ফেরদৌস আলেয়া

গোপালের বাঁশির করুণ সুরে
ব্যথিত খোকা নীরব হয়ে ভাবে,
কী করে মানুষের
দুঃখ ঘুচানো যাবে!

তোমার খাবার, তোমার চাদর,
তোমার বৃষ্টির ছাতা,
নিজের মাথা উদোম করি
ঢেকেছো অন্যের মাথা।

ভোগের কথা ভাবনি কখনো,
জীবনও রেখেছো বাজি,
সবার চিন্তা মাথায় নিয়েছো
নিজে গেছো সব ত্যাজি।

এখন তোমার ছায়ায় বসে দোল খায়,
তোমারেই মারে ঘা,
দীর্ঘদিন নিড়ানি বিহীন
বহুত বেড়েছে আগাছা।

পদ্মাসেতুতে আজও ঢুঁস মারে
কোন শুকুনের আত্মা!
এখনো তাদের মন ও মগজে
পৌঁছেনি সে বার্তা !!

স্বাস্থ্যখাত অসুস্থ হয়ে
আইসিইউতে আছে,
তোমার হাতের স্পর্শ ছাড়া
কেউ কী সুস্থ বাঁচে!

তোমার মজুর আজো জিম্মি
মুনাফাখোরের হাতে,
কাকডাকা ভোর থেকে রাত অবধি
শুধু খেটে মরে পেটে ভাতে।

বার বার কেবল স্বপ্ন বুনে
ঝরায় মাথার ঘাম,
পন্ঞ্চাশ বছর পেরিয়েও কৃষক
পায়নি ন্যায্য দাম।

ভাষার নামে কিনেছি যে দেশ
বিকায় ধর্মের নামে,
তোমার বিশ্বাস পুরে পাঠায়
সাম্প্রদায়িক খামে।

জনগণ আজো হয়নি মালিক,
এখনো রয়েছে প্রজা,
বৃটিশ, জমিদার নতুন রূপে
দিচ্ছে নতুন সাজা।

৭ই মার্চে বলেছো তুমি,
সকল শ্রেণীর কথা,
সংখ্যাগরিষ্ঠ বড় কথা নয়
বড় কথা ন্যায্যতা।

তুমি হারা তোমার মেয়েরা
ভিখেরীর মতো করে,
চোখের জলে ভিজিয়েছে বুক
দেশ হতে দেশান্তরে।

কলকাতার এক টিনের ঘরে,
থেকেছে কায়ক্লেশে,
মনের গহীনে একটি আশা
কী করে ফিরবে দেশে!

আজ সময়ের নৌকায় চড়ে
অনেকেই দিচ্ছে পাড়ি সুখের নদী,
তখন ক’জন পেয়েছে স্বজন!
সাথে ছিলো যাঁরা নিরবধি!

তোমার কী ছিলো?
ধানমন্ডিতে দু’তলা একটি বাড়ি,
তোমার নেতারা কাঁড়ি কাঁড়ি
টাকায় বিদেশে জমায় পাড়ি।

তোমার নামে সুবিধা লুটে,
করে তোমারই সম্মান হানি,
তোমার স্থলে কী করে বল
তাদেরে নেতা মানি!

অর্থনৈতিক, সামাজিক সুবিচার
শুধুই সংবিধানে,
সমতা নেই, পাহাড়, টিলা
উঁচু নীচু সবখানে।

ব্যক্তি মালিকানার কোন সীমা নেই,
যে পারে যতোটা লুটে,
তোমার আদলে নেতা সেজেছে
মানুষ হয়নি মোটে।

ভাবতেও পারোনি তোমার লোকই
তোমারে করবে নিঃস্ব,
কৃতঘ্নতার এমন নজীরে
স্তম্ভিত গোটা বিশ্ব।

পথে, ঘাটে, মাঠে, সারা তল্লাটে
তোমার সমার্থক শব্দ খুঁজি,
সব দেখি ফাঁকা, আবরণে ঢাকা,
“মুজিব ” মানে শুধু তোমাকেই বুঝি।
“””'””””””””””””””””””””‘””””””””””””””
“”””””””” ১৫ আগস্ট, ২০২১””””””””

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller