1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

চট্টগ্রামে পূজামণ্ডপে হামলার ঘটনায় নুরের ছাত্র অধিকার ও যুব পরিষদের ৯ জন গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
  • ৭৬৫ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

চট্টগ্রাম নগরের জেএমসেন পূজামণ্ডপে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় ১০ জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এর মধ্যে ৯ জনই ছাত্র অধিকার ও যুব পরিষদের নেতাকর্মী।

বৃহস্পতিবার (২১ অক্টোবর) দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. নাছির, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, মো. রাসেল, মো. মিজান, ইয়ার মোহাম্মদ, গিয়াস উদ্দিন, ইয়াসিন আরাফাত, মো. হাবিবুল্লাহ মিজান, মো. ইমন ও মো. ইমরান হোসেন। তাদের মধ্যে ইমরান ছাড়া বাকি সবাই ছাত্র অধিকার ও যুব পরিষদের নেতাকর্মী বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন।

তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মণ্ডপে হামলার ঘটনায় অভিযুক্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই ১০ জন হলো ওইদিনের হামলার ঘটনার মূল পরিকল্পনাকারী। তারা সামনে থেকে হামলার ঘটনায় নেতৃত্ব দিয়েছেন। একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয়। তাদের আজ (শুক্রবার) সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller