1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

সুখী দেশের তালিকায় ভারতের চেয়ে ৩৮ ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ৩০ অক্টোবর, ২০২১
  • ৯৯১ বার পঠিত

নাজনীন ঢাকা, ঢাকা থেকে।।

বিশ্বের সবচেয়ে সুখী দেশের বৈশ্বিক তালিকায় প্রতিবেশী দেশ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মিয়ানমারকে পেছনে ফেলেছে বাংলাদেশ। ২০২১ সালের নতুন এই ইনডেক্স গত বছরের তুলনায় ছয় ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ১০১ তম। ২০২০ সালে বাংলাদেশ ছিল ১০৭ তম অবস্থানে। তবে ২০১৯ থেকে ২০২০ সালে এক লাফে অনেকটাই এগিয়েছিল বাংলাদেশ। ২০১৯ সালে ছিল ১২৫ তম অবস্থানে।

বিশ্বের শতাধিক দেশে জরিপ চালিয়ে মোট ১৪৯টি সুখী দেশের তালিকা প্রকাশ করেছে কান্ট্রিইকোনোমি.কম এর ওয়েবসাইটে। সেখানে প্রথম অবস্থানে আছে ফিনল্যান্ড। এছাড়া ভারত ১৩৯তম, পাকিস্তান ১০৫তম, শ্রীলঙ্কা ১২৯তম ও মিয়ানমার ১২৬তম স্থানে অবস্থান করছে। তবে এই তালিকায় তলানিতে গিয়ে ঠেকেছে রাজনৈতিকভাব বিধ্বস্ত আফগানিস্তানের অবস্থান।

এই তালিকা মূলত বেশ কয়েকটি মানদণ্ডের ওপর ভিত্তি করে করা হয়। এর মধ্যে একটি দেশে আইনের শাসন, জনগণের মাথাপিছু আয় ও জীবন ধারণের মানসহ বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত। এর ওপর ভিত্তি করে বিভিন্ন দেশকে নির্দিষ্ট পয়েন্ট দেয়া হয়। আর এর মাধ্যমেই তালিকার ক্রম সাজানো হয়ে থাকে।

২০২১ সালের এই তালিকায় বাংলাদেশ পেয়েছে ৫.০২৫ পয়েন্ট। এর আগে, ২০২০ সালে ৪.৮৩৩ এবং ২০১৯ সালে বাংলাদেশের দখলে ছিল ৪.৪৫৬ পয়েন্ট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller