1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

রাষ্ট্রপতির এলাকা কিশোরগঞ্জের তিন উপজেলায় থাকছে না নৌকা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ৭ ডিসেম্বর, ২০২১
  • ৮৭৯ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা এড়াতে কিশোরগঞ্জের তিন উপজেলায় থাকছে না আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা। ফলে ইউনিয়নগুলোতে উন্মুক্ত থাকছে আওয়ামী লীগের প্রার্থিতা। কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিকের আবেদনের প্রেক্ষিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড এ সিদ্ধান্ত নেয়।

পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার সাতটি ও অষ্টগ্রাম উপজেলার আটটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মিঠামইন উপজেলার সাতটি ইউনিয়ন হলো গোপদিঘী, মিঠামইন, ঘাগড়া, ঢাকী, কেওয়ারজোর, কাটখাল ও বৈরাটি। অষ্টগ্রাম উপজেলার আট ইউনিয়ন হলো দেওঘর, কাস্তুল, অস্টগ্রাম সদর, বাংগালপাড়া, কলমা, আদমপুর, খয়েরপুর আব্দুল্লাপুর ও পূর্বঅষ্টগ্রাম।

এছাড়া ইটনা উপজেলার নয়টি ইউপিতে ভোটগ্রহণ হবে পরের ধাপে। এ ইউনিয়নের এখনও নির্বাচনী তফসিল ঘোষণা হয়নি। ইটনা উপজেলার নয়টি ইউনিয়ন হলো রায়টুটি, ধনপুর, মৃগা, ইটনা, বড়িবাড়ী, বাদলা, এলংজুড়ি, জয়সিদ্ধি ও চৌগাংগা।

অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহীদুল ইসলাম জেমস্ বলেন, অষ্টগ্রাম ও মিঠামইন উপজেলার সব ইউনিয়নে নির্বাচন হবে নৌকা প্রতীকবিহীন। স্থানীয় সাংসদের আবেদনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ মনোনয়ন বোর্ড এতে সম্মতি দিয়েছে। বিএনপি যেহেতু নির্বাচন করবে না, অধিকাংশ প্রার্থী আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির। তাই জাতীয় প্রতীক ব্যবহার করা হবে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller