1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা খেলেন ভুয়া এসআই

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ১৭৮৮ বার পঠিত

নাজনীন নাবিলা, ঢাকা থেকে।।

পুলিশ পরিচয় দিয়ে বিয়ের জন্য কনে দেখতে গিয়ে ধরা পড়েছেন ভুয়া এসআই সোহেল রানা (২৮)। মঙ্গলবার (২৯ মার্চ) সন্ধ্যার দিকে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। সোহেল কুষ্টিয়া জেলার মিরপুর থানার আমবাড়িয়া গ্রামের আজিবার মন্ডলের ছেলে।

এর আগে, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে বিয়ের পাত্রী দেখতে যায় সোহেল। অভিযুক্ত সোহেল এর আগেও পুলিশ পরিচয় দিয়ে চুয়াডাঙ্গায় প্রতারণা মামলায় গ্রেফতার হয়েছিলেন।

পুলিশ জানায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার শেখ পাড়ার জহুরুল ইসলাম মানিকের বাড়িতে পুলিশের এসআই পরিচয় দিয়ে নিজের বিয়ের পাত্রী দেখতে যায় সোহেল রানা। এ সময় সোহেল রানার কথাবার্তায় সন্দেহ হয় কনের পরিবারের। পরে সোহেল রানাকে জিজ্ঞাসা করা হলে সে যশোর মনিরামপুর থানায় কর্মরত আছে বলে পরিচয় দেয়। সে পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ওই থানায় যোগাযোগ করা হলে স্পষ্ট হয় যে, সোহেল রানা একজন প্রতারক। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। একইসাথে তার কাছ থেকে পরে পুলিশের পোষাক ও চুরি করে আনা একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ জানান, সোহেল রানার বিরুদ্ধে একটি প্রতারণা ও চুরির মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হবে। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

এর আগে ২০২১ সালের ১৯ এপ্রিল ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিদের জামিন দেওয়ার নাম করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে সোহেল রানাকে আটক করা হয়। তিনি নিজেকে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller