1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

জনসাধারণের জীবনকে স্বস্তিদায়ক করতে কাজ করে যাচ্ছে র‌্যাব

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৯৯০ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক।।
মানবাধিকার সমুন্নত রেখে যথাযথ দায়িত্ব পালনের আশ্বাস দিয়ে র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, জনসাধারণের জীবনকে আরও স্বস্তিদায়ক করতে কাজ করে যাচ্ছে সংস্থাটি। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে রাজধানীর র‌্যাব সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। সংস্থাটির ভাবমূর্তি রক্ষায় দায়িত্বসহকারে কাজ করছেন বাহিনীর সদস্যরা। ভবিষ্যতে এ সংস্থার মান ধরে রাখতে তারা সচেষ্ট বলেও জানান চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

এর আগে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে র‌্যাব মেমোরিয়াল ডে-২০২২ পালন করা হয়। যেখানে প্রতিষ্ঠার ১৮ বছরে বিভিন্ন আভিযানিক কার্যক্রমে ২৯ জন নিহত ও করোনা মহামারির সময় ৭ জন র‌্যাব সদস্য মৃত্যুবরণ করায় তাদের স্মরণে শ্রদ্ধা জানান সংস্থাটির প্রধানসহ কর্মকর্তারা। এ সময় নিহতদের পরিবারের মাঝে বিভিন্ন উপহার তুলে দেন র‌্যাব মহাপরিচালক। স্মরণ করেন তাদের আত্মত্যাগের কথা। এ ছাড়া যারা আহত হয়েছেন বিভিন্ন সময় তাদেরও সহযোগিতাও করা হয় র‌্যাবের পক্ষ থেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller