1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যা, স্ত্রী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ১৫৯০ বার পঠিত

স্টাফ রিপোর্টার।।

টেকনাফের হোয়াইক্যং ইউপিস্থ উনছিপ্রাং নামক স্থানে, অস্থায়ী ২২ নং রোহিঙ্গা ক্যাম্পে সৈয়দুর রহমান (৩২) নামে এক ব্যক্তিকে পারিবারিক কলহের জের ধরে কুপিয়ে হত্যা করেছে স্ত্রী। শুক্রবার (৮ এপ্রিল) বিকালে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে এই নির্মম ঘটনটি ঘটে। এদিকে হত্যাকাণ্ডের মূল হোতা নিহতের স্ত্রী সাজিদা বেগমকে আটক করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (১৬ এপিবিএন)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে, (১৬ এপিবিএন’র) অধিনায়ক এসপি তারিকুল ইসলাম তারিক জানান, শুক্রবার বিকালে টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের উনছিপ্রাং ২২নং রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জের ধরে রোহিঙ্গা নারী সাজিদা বেগম (২৩) তার স্বামী মো. সৈয়দুর রহমান (৩২)কে ঘুমন্ত অবস্থায় দা-দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।
এহেন পরিস্থিতিতে আশপাশের প্রতিবেশীরা তাৎক্ষণিক ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় ক্যাম্প অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রেক্ষিতে এপিবিএন অফিসার ও ফোর্স দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে রোহিঙ্গা নারীকে আটক করতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি লম্বা দা ও উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, আটক রোহিঙ্গা নারীকে স্বামী হত্যার দায়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller