1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সাংবাদিক হত্যায় জড়িত বাবু সাময়িক বরখাস্ত: সাংবাদিকদের প্রাথমিক বিজয়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১৯ জুন, ২০২৩
  • ১১১৭ বার পঠিত

ফরজুন আক্তার মনিঃ-

ঢাকা,সোমবার,১৯ জুন,২০২৩: জামালপুর জেলার সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় বকশীগঞ্জ উপজেলার ৪নং সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে স্থানীয় সরকার বিভাগ আজ সোমবার বিকেলে সাময়িক বরখাস্ত করেছে। উক্ত বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় সরকার বিভাগ হতে তাকে চূড়ান্তভাবে কেন অপসারণ করা হবে না মর্মে কারণ দর্শানোর নোটিশ প্রেরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পত্র প্রাপ্তির ১০ (দশ) কার্য দিবসের মধ্যে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে জবাব দিতে বলা হয়েছে।

উল্রেখ্য,আজ ১৯ জুন সোমবার দুপুর ১২ টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে মন্ত্রী তাজুল ইসলাম বরাবরে চেয়ারম্যান মাহমুদুুল আলম বাবৃকে অপসারণের জন্য স্মারকলিপি পাঠানো হয়। এ সংক্রান্ত এক নথিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আজ সোমবার বিকেলে স্বাক্ষর করেন।

উল্লেখ্য, ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে র‍্যাব গত শনিবার পঞ্চগড় জেলা থেকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার পরবর্তীতে র‍্যাবের সংবাদ সম্মেলনে অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক হত্যায় জড়িত মর্মে জানা যায়। উক্ত চেয়ারম্যান বর্তমানে জেল হাজতে আছেন।

এদিকে হত্যাকান্ডে জড়িত ইউপি চেয়ারম্যান বাবুকে বরখাস্ত করায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের পক্ষ থেকে সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি স্থায়ী বহিষ্কারের দাবি জানানো হয়।

সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর বলেন, চেয়ারম্যান বাবুর বহিষ্কার আদেশ সাংবাদিকদের প্রাথমিক বিজয়; দ্বিতীয় বিজয় হচ্ছে সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সাথে সকল আসামীকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করানো। নাদিম হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller