1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের মৃত্যুতে সাংবাদিক মণি’র শোক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১৪৯ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :-বিশিষ্ট শিল্পপতি সিটি গ্রুপের চেয়ারম্যান ও সময় টিভির চেয়ারম্যান ফজলুর রহমান মারা গেছেন। (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। আজ সোমবার ভোর ৪টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবার সূত্রে জানা গেছে, সোমবার বাদ আসর গেণ্ডারিয়া ধুপখোলা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ফজলুর রহমানের হাত ধরে ১৯৭২ সালের ৬ ফেব্রুয়ারি সরিষার তেল উৎপাদনের উদ্যোগ নেয়ার মধ্যদিয়ে সিটি গ্রুপের কার্যক্রম শুরু হয়। প্রথম উদ্যোগ সফল হওয়ার পর সিটি গ্রুপ নতুন নতুন ক্ষেত্রে বিনিয়োগ শুরু করে। এ সময় মূলত উৎপাদন, শিল্পোদ্যোগ ও ট্রেডিংয়ে বিনিয়োগ করা হয়।

নব্বই দশকের গোড়ার দিকে আরও প্রকল্প এবং উদ্যোগ হাতে নেয় সিটি গ্রুপ। বর্তমানে শিল্পগোষ্ঠীটির অধীনে রয়েছে ৪০টির বেশি প্রতিষ্ঠান। কাজ করছেন প্রায় ২৫ হাজার মানুষ। প্রতিষ্ঠানটির বার্ষিক টার্নওভার প্রায় ২৫ হাজার কোটি টাকা। অভ্যন্তরীণ বাজারের পাশাপাশি এ গ্রুপের ময়দা ও তেলসহ নানা পণ্য যাচ্ছে যুক্তরাষ্ট্র, চীন, জাপান, মালয়েশিয়া, ভারত, কম্বোডিয়া ও নেপাল।

সাংবাদিক মণি জানান,আমি গভীর শোক প্রকাশ সহ বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। তিনি বাংলার একজন গুণীজন, বিচক্ষণ, আকাশের মতো বিশাল সাগরের মতো উদার সূর্যের মতো আলোকিত ব্যক্তিত্ব অধিকারী।প্রায় ৩/৪ মাস আগে হাইকোর্ট মাজারে নামাজ পড়তে গিয়েছিলাম,তখন এক আপু সময় টিভি ও সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান স্যারের সাথে সাক্ষাৎ করান।প্রথম দেখাতেই মনে হচ্ছে জনম জনমের পরিচিত।দেখেই বলেন,তুমি আমার এক নাতনি,আমার পাশে বসে ছবি উঠাও এবং সময় টিভিতে কাজ কর।আমি ছবি না তুলে বলেছিলাম,আরেক দিন এসে ছবি উঠাব এবং আমার শরীরে অনেক সিজার টিভিতে কাজ করলে অনেক কষ্ট হবে।আপনি আমার জন্য দোয়া করবেন,যেন আলোকিত মানুষ হই।আমি আর কখনও সময় করে দেখা করিতে পারিনি,অনেক মিস করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller