1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

বাহুবলে দর্ধর্ষ ডাকাতি! আতঙ্কে জনজীবন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০১২ বার পঠিত

হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান,স্থানীয় কুমেদপুর গ্রামের বাসিন্দা মরহুম শাহ মাহবুবুর রহমান বাড়িতে দূধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল।

প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা যায়, গত সোমবার রাত আড়াইটার দিকে ১০/১২ জনের মুখোশপড়া সংঘবদ্ধ একদল ডাকাত পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান এর ছোট ভাই মরহুম শাহ হাবিবুর রহমান রফির বাড়ির বসতঘরের কেছি গেটের তালা ভেঙে ও ঘরের মূল দরজা শাবুল দিয়ে ভেঙে ঘরের ভিতর প্রবেশ করে। শাহ রফির পুত্র গৃহকর্তা শাহ ছামাদুর রহমান নাদের, তার ছোট ভাই শাহ শওকতুর রহমান রায়হান ও ২ জন মহিলাকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে হাত – পা, চোখ মুখ বেঁধে ৬ টি মোবাইল ফোন, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৬/৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

প্রায় ১ ঘন্টা সময় বাসার আসবাব পত্র তছনছ করে ফ্রিজে রাখা মাছ – মাংস পর্যন্ত নিয়ে রাত সাড়ে ৩ টার দিকে ডাকাতদল চলে যায় বলে জানিয়েছেন পরিবারের লোকজন। ডাকাতি সংঘটিত হবার পর খবর পেয়ে পুটিজুরী পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

ভোর বেলা বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও ইউপি সদস্য মর্তুজ আলী লিটন , রুবেল মিয়াসহ পুলিশ ও বিভিন্ন জনপ্রতিনিধি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাহুবল প্রতিনিধি ঃ-এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আসছি, এ বিষয়টি আমরা গুরুত্বের সাথে দেখবো, সাথে সাথে ঘটনার সাথে জড়িতদের চিহৃিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আমাদের অভিযান অভ্যাহত থাকবে।

এ বিষয়ে স্থানীয় জনতা বলেন, পুটিজুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম শাহ মাহবুবুর রহমান একটানা ৩০/৩৫ বছর চেয়ারম্যান হিসেবে এ ইউনিয়নের দায়িত্ব পালন করে গেছেন, তার জীবদ্দশায় এ রকম কোনো ঘটনা ঘটেনাই। তার মৃত্যুর প্রায় ৩ বছর পর এ বাড়িতে ডাকাতির ঘটনা সত্যিসত্যিই বেদনাদায়ক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller