1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

ঈদের বন্ধেও ভারত থেকে আসলো ১১ গাড়ি অক্সিজেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৮৬৪ বার পঠিত

নাজনীন নাবিলা,ঢাকা থেকে।।

ঈদের বন্ধের মধ্যেও বেনাপোল-পেট্রোপোল বন্দর দিয়ে জরুরি সেবার অংশ হিসেবে আমদানি করা হয়েছে ১১ গাড়ি অক্সিজেন আমদানি করা হয়েছে। দেশে চিকিৎসা খাতে অক্সিজেন চাহিদা বাড়ায় বিশেষ ব্যবস্থায় এ অক্সিজেন আমদানি করা হয়।

বুধবার (২১ জুলাই) দুপুর ৩টার সময় ভারত থেকে বেনাপোল স্থল বন্দরে ১১টি আমদানি করা অক্সিজেনের গাড়ি প্রবেশ করে। আমদানি করা প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন। আমদানিকারকের পক্ষে বন্দর থেকে অক্সিজেন ছাড় করান সিঅ্যান্ডএফ এজেন্ট রয়েল লিমিটেড। এর আগে সরকারি এক নির্দেশনায় ঈদের ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানির ব্যবস্থা সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছিল বন্দরে।

বেনাপোল কাস্টমস হাউসের কমিশনার আজিজুর রহমান বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে বেনাপোল-পেট্রোপোল বন্দর ৪ দিন বন্ধ থাকবে। তবে দেশে মহামারি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় অক্সিজেনের চাহিদাও বেড়েছে। এজন্য দেশে অক্সিজেনের চাহিদা মেটাতে বন্ধের মধ্যেও অক্সিজেন আমদানি সচল রাখা হয়েছে। আমদানিকারকরা যাতে অক্সিজেন দ্রুত খালাস নিতে পারেন সেজন্য কাস্টমস কর্মকর্তাদের ২টি টিম কাজ করছে বলেও জানান তিনি।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কর্মকর্তা-কর্মচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগিতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller