1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই।সাবেক এমপি মুনিম চৌধুরী 

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১
  • ৭৮৯ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

জাতীয় পার্টিকে নিয়ে ষড়যন্ত্র করে লাভ নেই জানিয়ে জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু বলেছেন, জাতীয় পার্টি নিয়ে
ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। বরং নেতাকর্মীরা অতীতের মতোই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করবে। নেতাকর্মীরা পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

শনিবার (১১ সেপ্টেম্বর)শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাব হলরুমে
শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টি আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথা বলেন। পৌর জাতীয় পার্টির সভাপতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল এর পরিচালনায়।

মুনিম চৌধুরী বাবু বলেন, বঙ্গবন্ধু জন্ম না হলে আমরা যেমন স্বাধীনতার স্বাদ পেতাম না, তেমনি এরশাদের জন্ম না হলে এদেশের মানুষ উন্নয়নের স্বাদ গ্রহণ করতে পারতো না। এরশাদ আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার উন্নয়ন কর্মকাণ্ডের জন্য তিনি বাংলাদেশে অমর হয়ে থাকবেন। ওয়ার্ড জাপার সভাপতি সাব্বির আহমেদ এর কোরআন তেলাওয়াতের মাধ্যমে, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব রকিব আহমেদ এর সার্বিক সহযোগীতায়।

এ সময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সহ-সভাপতি জালাল উদ্দীন খান,
যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা,কেন্দ্রীয় জাতীয় কৃষক পার্টির দপ্তর সম্পাদক ও জেলা জাতীয় কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস ছালাম মেম্বার, জেলা জাতীয় পার্টির সদস্য ও জাতীয় যুবসংহতির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন সানু, মিলাদ হোসেন সুমন,
স্বাগতিক বক্তব্য রাখেন পৌর জাতীয় যুবসংহতির সভাপতি জাহিদুর রহমান জাহিদ, বক্তব্য রাখেন পৌর জাপানেতা আব্দুল মতিন, আক্তার উদ্দিন, সুহেল মিয়া, মোছাব্বির হোসেন, আব্দাল খান, কামাল মিয়া, আব্দুল সালাম,শেক আক্তার আলী, সাদেক মিয়া, সপিক মিয়া, আব্দুল কাইয়ুম, জাবেদ আলী প্রমুখ।কর্মী সভায় ওয়ার্ডের মতামতের ভিত্তিতে আব্দুল কাইয়ুম কে আহ্বায়ক, জাবেদ আলী, হাফেজ তাজুল ইসলাম কে
যুগ্ম আহ্বায়ক ও আব্দুল আউয়াল কে সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট শায়েস্তাগঞ্জ পৌর জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি প্রধান অতিথি জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ঘোষণা করেন। পরিশেষে জাতীয় পার্টির সুযোগ্য মহাসচিব ও সাবেক মন্ত্রী জিয়া উদ্দিন আহমেদ বাবলু’র রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller