1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল সেন্টারের ১১ বছর পূর্তি উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৮ ডিসেম্বর, ২০২১
  • ৯৩৮ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।গতকাল সারা দেশের ন্যায় ২৮ ডিসেম্বর ২০২১, জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় ডিজিটাল সেন্টারের ১১ বছরে পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও ডিজিটাল বাংলাদেশ ই-সেবা ক্যাম্পেইন ২০২১ এর বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ ও মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)।উক্ত সভায় উপস্থিত ছিলেন উপপরিচালক, সমাজসেবা অধিদপ্তর, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রথামিক শিক্ষা অফিসার, জেলা মৎস্য কর্মকর্তা, সহকারী পরিচালক, জেলা পাসপোর্ট অফিস, সহকারী পরিচালক, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, এনজিও প্রতিনিধিবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ উদ্যোক্তা (পুরুষ) নির্বাচিত হন মনসুর আহমদ, দীঘলবাক ইউনিয়ন ডিজিটাল সেন্টার, নবীগঞ্জ। জেলার শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা নির্বাচিত হন কনিকা গোয়ালা, আহমদাবাদ ইউনিয়ন ডিজিটাল সেন্টার, চুনারুঘাট।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller