1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে বর্তমান চেয়ারম্যান ও অধ্যক্ষ পর্নোগ্রাফি মামলায় কারাগারে।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২
  • ৬১৮ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।
নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড়ভাকৈর ইউনিয়নের নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাস ও তার ভাই বিবিয়ানা কলেজের অধ্যক্ষ পর্নোগ্রাফি মামলায় সুনামগঞ্জের জেলহাজতে। এ ঘটনায় নবীগঞ্জ উপজেলাজুড়ে তোলাপাড় সৃষ্টি হয়েছে। জানাযায়,পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলায় সুনামগঞ্জের দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাস ও তার ছোট ভাই নবীগঞ্জ উপজেলার পশ্চিম বড়ভাকৈর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান রঙ্গলাল দাসকে জেলহাজতে পাঠিয়েছে আদালত। সোমবার দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই আমলগ্রহণকারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিজ্ঞ বিচারক মুহাম্মাদ আব্দুর রহিম ওই দুই আসামীর জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন। সাম্প্রতি নবীগঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত নৌকার প্রার্থী সমর চন্দ্র দাসকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন রঙ্গলাল দাস। ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইয়ের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন মামলাটি দায়ের করেন দিরাই উপজেলার জনৈক এক আওয়ামীলীগ নেত্রী। আদালত সুত্রে জানাগেছে, দিরাই উপজেলার বিবিয়ানা কলেজের অধ্যক্ষ নৃপেন্দ্র চন্দ্র দাসের সাথে মামলার বাদী ওই নারীর প্রেমের সম্পর্ক থাকাকালীন গোপন ক্যামেরায় ধারণকৃত অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়। এ ঘটনার পর ২০২০ সালের ১৫ অক্টোবর দুই ভাইকে আসামী করে পর্নোগ্রাপী নিয়ন্ত্রণ আইন মামলায় দুই ভাইয়ের বিরুদ্ধে আদালতে মামলা করেন ওই নারী। পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নেন মামলার দুই আসামী। জামিনের মেয়াদান্তে সোমবার দুপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠান।বাদীপক্ষের আইনজীবি মোঃ মাসুম আলম পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ মামলায় দুই ভাইকে আদালত কর্তৃক জেলহাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller