1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

চুনারুঘাটে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, গ্রেফতার ৪

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৮৭ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার॥ চুনারুঘাট উপজেলার পাঁচগাতিয়া গ্রামের আঃ হককে হাত-পা বেঁধে পায়ুপথে খুটা ঢুকানোর ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) আদালতে পাঠিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, চুনারুঘাট উপজেলার বারইউরা গ্রামের আদই মিয়ার পুত্র জাকির আহমেদ এমরান (২৪) পাঁচগাতিয়া গ্রামের আঃ রশিদের পুত্র জুয়েল মিয়া (২৫), তারাসুল গ্রামের বাচ্চু মিয়ার পুত্র পিয়াস মিয়া (২১), বাগুলা গ্রামের রাহিম তালুকদারের পুত্র পারভেজ তালুকদার (১৮)। এদিকে গ্রেফতারকৃত পিয়াস গতকাল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। রবিবার (১৩ ফেব্রুয়ারি) আঃ হকের বড় ভাই শামসুল হকের দায়ের করা মামলায় তাদের গ্রেফতার করা হয়। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফের নেতৃত্বে এক বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
শামসুল হক জানান, হাসপাতালে আঃ হকের জ্ঞান ফিরার পর তার দেওয়া বক্তব্য অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে চুনারুঘাট থানায় মামলা করেন তিনি। আঃ হক তাকে বলেছেন, গত শুক্রবার রাত ১টায় সেচের কাজে মাঠে গেলে তাকে পিছন থেকে গলায় রশি পেঁচিয়ে ধরে আঃ রহিম এবং তার গলায় ইনজেকশন পুশ করা হয়। ঘটনায় সময় ৭ জনকে দেখতে পেলেও তিনি ৫ জনকে চিনতে পারেন। কিছুক্ষণের মধ্যেই তিনি অজ্ঞান হয়ে যান। আঃ হক বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ বলেন, আঃ হকের জ্ঞান ফেরার পর দেওয়া বক্তব্য ও তার ভাই শামসুল হকের দায়ের করা মামলায় তাদেরকে বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে। পরে চুনারুঘাট থানায় মামলা রুজু (মামলা নং ২০) করে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller