1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে কলেজ ছাত্র জামিল খুনের পলাতক আসামি মনির পিবিআই’র হাতে গ্রেফতার।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৪০ বার পঠিত

মিলাদ হোসেন সুমন।।।

চার বছর পলাতক থাকার পর নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর গ্রামের মৃত্যু মাওলানা মস্তফা আহমেদ এর পুত্র কলেজ ছাত্র জামিল আহমেদ এর খুনের মামলার অন্যতম পলাতক আসামী বহু মামলার হুতা মনির মিয়াকে গ্রেফতার করেছে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার সন্ধ্যায় নবীগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

২০১৭ সালে নিজ বাড়িতে ঢুকে কলেজ ছাত্র জামিল আহমেদ (২৫) নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) হবিগঞ্জ মোক্তাদির হোসেন পিপিএম জানান, মামলাটি প্রথমে নবীগঞ্জ থানা পুলিশ তদন্ত করছিল। পরবর্তীতে ডিবি তদন্ত করে সর্বশেষে মামলাটি সিআইডি হবিগঞ্জ তদন্ত করছে।
তদন্ত কর্মকর্তা মোক্তাদির হোসেন পিপিএম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় মনির মিয়াকে আমরা গ্রেফতার করি। তার বাড়ী উপজেলার আউশকান্দি ইউনিয়নের মংলাপুর এলাকায়। গ্রেফতারকৃত মনিরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।
২০১৭ সালের ১ এপ্রিল ঘটনার দিন ৭-৮ জন সন্ত্রাসী মংলাপুর নিজ বাড়িতে জামিল সহ পরিবারের সবার ওপর আক্রমণ করে। এ সময় সন্ত্রাসীরা জামিলকে রুম থেকে বের করে ওঠানে এনে কুপিয়ে হত্যা করে। গ্রেফতারকৃত মনির ও তার আপন ভাই কদর মিয়া ডাকাতি, মারামারি সহ বিভিন্ন মামলার আসামি বলে জানাজায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller