1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে সম্পাদক মনি’র নিবিড় অভিযানে মেম্বার অয়তুনের নিকট আটককৃত টাকা ফেরত পেয়েছে জনগণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১৬ মে, ২০২২
  • ৯৮৯ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ১১ নং গজনাইপুর ইউপির কায়স্থ গ্রামের মৃত মুগা মিয়ার পুত্র মোঃ অয়তুন মিয়া(২৭) গত ইউপি নির্বাচনে ১১নং গজনাইপুর ইউপির ২নং ওয়ার্ডের নব্য মেম্বার নির্বাচিত হয়।

কিছু দিন যাবৎ নির্যাতিত নিপীড়িত অসহায় নিরীহ মানুষ দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি’র সম্পাদক ও প্রকাশক বিভাগীয় সাংবাদিক নেতা ন্যাশনাল এনভায়রনমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি ফরজুন আক্তার মনি’র দারস্থ হচ্ছে। গত সপ্তাহে তিঁনি ১১ নং গজনাইপুর ইউপির কয়েকটি গ্রামে নিবিড় অভিযান চালিয়েছেন।এলাকার মানুষ জানায়,মোঃ অয়তুন মিয়ার বাবা কিছু দিন আগে মারা যায়। গত ইউপি নির্বাচনে সে দাবি জানায় আমার বাবা মারা গিয়েছেন,আপনারা গ্রামের মুরব্বিরাই আমার বাবা। আপনাদের সন্তান মনে করে আমাকে নির্বাচিত করুন এবং অতীতের ভুলক্রুটি ক্ষমা করুন। এতে কারো মনে কোনো কষ্ট না রেখে আমরা নির্বাচিত করেছি। এলাকার মানুষ আরও জানান সে দীর্ঘদিন যাবৎ তার পরিবার সহ এলাকার মানুষ কে বিভিন্ন ভাবে হয়রানি ও নির্যাতন করে যাচ্ছে। তার সন্ত্রাসী আচরণে মানুষ ভয়ে হতভম্ব।এমনকি সালিসি প্রক্রিয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে তা আর ফেরত দেয় না এবং বড় বড় নেতাদের ভয় দেখিয়ে বীরদর্পে এড়িয়ে যায়।মানুষ তার অত্যাচারে অতিষ্ট।তার বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে সম্পাদক মনি ক্রাইম সংবাদ প্রকাশ করে যাচ্ছেন এবং মানুষের সালিসি প্রক্রিয়ার নাম করে লক্ষ লক্ষ আত্মসাৎ এর বিষয়টি নিয়ে অভিযান চালাতেই ১১ নং গজনাইপুর ইউপির চেয়ারম্যান ইমদাদুর রহমান মকুলের নিকট কাকুতি মিনতি করে শতক গ্রামের মৃত আনসার মিয়ার পুত্র আলী হোসেনের দুই লক্ষ টাকা চেয়ারম্যান ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে ফিরিয়ে দেয়। কায়স্থ গ্রামের মৃত সরাফত উল্যার পুত্র মোঃ জমাত মিয়ার টাকাও ফেরত পায়।সম্পাদক মনি জানান, একজন নেতা বা জনপ্রতিনিধির নিকট জনগণ আশা করে এলাকায় পর্যাপ্ত পরিমাণে শান্তি শৃঙ্খলা।জনগণ এমন ব্যক্তিকেই নির্বাচিত করা জনগণের একান্ত কাজ।এসব এলাকায় মানুষের মুখে একটুখানি হাসি ফুটাতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি ।আমার জীবনে কখনও জনপ্রতিনিধি হতে চাই না। যতদিন বেঁচে আছি আপনারা আমাকে স্মরণ করলে পাশে পাবেন ইনশাআল্লাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller