1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

হবিগঞ্জে জাতীয় পরিচয়পত্র বঞ্চনার প্রতিবাদে পর্দানশীন নারীদের সমাবেশ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৫৩৭ বার পঠিত

হবিগঞ্জ প্রতিনিধি
পর্দানশীন নারীদের মুখচ্ছবি না তোলার অজুহাতে জাতীয় পরিচয়পত্র (NID) না দেওয়ার প্রতিবাদে হবিগঞ্জে সমাবেশ করেছে ‘পর্দানশীন নারী অধিকার পরিষদ’। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন- সংবিধান অনুযায়ী ধর্মীয় অনুশাসন পালনের অধিকার থাকলেও, শুধুমাত্র পর্দা মেনে চলার কারণে বহু নারী এনআইডি ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা জমিজমার অধিকার, চিকিৎসা, শিক্ষা, চাকরি, ব্যাংকিংসহ মৌলিক সেবা নিতে পারছেন না।
তারা দাবি জানান- এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক না রেখে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে পরিচয় নিশ্চিতের ব্যবস্থা করা হোক। পাশাপাশি, পর্দানশীন নারীদের ফিঙ্গারপ্রিন্ট গ্রহণের সময় মহিলা অফিস সহকারী নিয়োগ বাধ্যতামূলক করার আহ্বান জানান।
সমাবেশ শেষে সংগঠনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার ও জেলা শিক্ষা অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সমাধান না হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller