ফরজুন আক্তার মনি :-হবিগঞ্জের নবীগঞ্জে শাশুড়িকে হত্যার অভিযোগে তামান্না আক্তার (২২) নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ভোরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে তাকে গ্রেপ্তার করা হয়।র্যাব-৯ এর মিডিয়া শাখা সূত্রে জানা যায়, পরকীয়া প্রেমের জেরে কথিত প্রেমিকের সহযোগীতায় শাশুড়িকে গলাটিপে হত্যা করেন তামান্নার্যাব জানায়, নিহত ফেরদৌসী ইসলাম চৌধুরীর (৬০) ছেলে রফিকুল ইসলাম চৌধুরী দুবাই প্রবাসী। তিনি ছেলের বউ তামান্না আক্তারকে নিয়ে নবীগঞ্জের মধ্যসমত এলাকায় বসবাস করতেন।র্যাব আরও জানানয়, টিকটক আইডির মাধ্যমে তামান্নার সাথে শিপন মিয়া নামে এক ব্যক্তির পরিচয় হয় এবং তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রায়ই তামান্নার শশুড় বাড়িতে এসে তার সাথে দেখা করতেন শিপন। এছাড়া ফেরদৌসী ইসলামের ঘরে থাকা স্বর্ণলংকার ও টাকা পয়সা চুরি করারও পরিকল্পনা করেন শিপন ও তামান্না। সে লক্ষ্যে রোববার রাত আড়াইটার দিকে শিপন আরও কয়েবজনকে সাথে নিয়ে তামান্নেদের ঘরে প্রওেবশ করেন। এরপর সবাই মিলে ঘুমিয়ে থাকা তামান্নার শাশুড়ি ফেরদৌসি ইসলামের মুখ চেপে ধরেন তারা। ফেরদসিী ধস্তাধস্তি করলে তারা দুই হাত ও দুই পা কাপড় দিয়ে বেঁধে রাখেন এবং চিৎকারের চেষ্টা করলে স্কচ টেপ দ্বারা মুখ আটকিয়ে গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। এরপর ঘরে থাকা স্বর্ণলংকার ও টাকা পয়সা নিয়ে যান।এ ঘটনায় ফেরদৌসী চৌধুরীর ভাই বাদী হয়ে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মঙ্গলবার ভোরে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এবং হবিগঞ্জ জেলা পুলিশের একটি যৌথ আভিযানিক দল নবীগঞ্জ থানাধীন ইনাতগঞ্জ ইউনিয়নের মধ্যসমত এলাকায় অভিযান পরিচালনা করে তামান্না আক্তার (২২) কে গ্রেপ্তার করে।তামান্নাকেকে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি