ফরজুন আক্তার মনি :হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯ বছরের এক শিশুকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তি কে গ্রেফতার করা হয়েছে।
জানা যায়, গত ২৪ মে বিকাল অনুমান ৬ ঘটিকায় নবীগঞ্জের ১৩ নং পানিউম্দা ইউপির বড়চর গ্রামের মৃত কনর মিয়ার ছেলে আফরোজ মিয়া (৩৫) ও তার এক সহযোগী মিলে তৃতীয় শ্রেণিতে পড়ুয়া ৯বছর বয়সী এক শিশুকে পাশের বাঁশঝাড়ে নিয়ে ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটায়।গত ২৫ মে তাকে সনাক্ত করা হয়েছে।উক্ত ঘটনা ২৫ মে পুলিশ সুপার হবিগঞ্জের নজরে আসামাত্রই দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়ার নেতৃত্বে একদল পুলিশ
খুব দ্রুততম সময়ের মধ্যে তথ্য প্রযুক্তি ও গোপন সোর্সের সহায়তায় অভিযান চালিয়ে বাহুবল থানাধীন দীঘম্বর এলাকা থেকে রাতে ঘটনার সাথে জড়িত প্রধান আসামি আফরোজ মিয়া (৩৫)কে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলেও গ্রেফতারে এলাকা কিছুটা স্বস্তি ।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি