1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে স্বাস্থ্যবিধি না মানায় ১৫টি মামলা ১১ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ৮৫৪ বার পঠিত

নিজেস্ব প্রতিবেদক।।
সারাদেশের ন্যায় নবীগঞ্জে লকডাউনের ৬ষ্ঠ দিনে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ অভিযানে মাস্ক পরিধান না করা এবং সরকারি নির্দেশনা ও স্বাস্থ্য বিধি অমান্য করার দায়ে ১৫টি মামলা ও ১১ হাজার ৮’শ টাকা জরিমানা প্রদান করছেন ভ্রাম্যমাণ আদালত । মঙ্গলবার (৬জুলাই) সকালে নবীগঞ্জ পৌর এলাকার বিভিন্ন সড়কে ও বাংলাবাজার, আউশকান্দি বাজার, সৈয়দপুর বাজার ও বান্দের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ। অভিযানে সহযোগিতা করেন সেনাবাহিনীর একদল সেনা সদস্য। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে জরুরী পণ্যর দোকান পাঠ খোলার নির্দেশ দেয়া হয় । কিন্তু লোকজন স্বাস্থ্যবিধি অমান্য করে এক সাথে কেনাকাটা করতে আসেন । দোকান গুলোতে ভীড় জমান । এদের অনেকেরই মাস্ক নেই ।
লকডাউনের ৬ষ্ঠ দিন মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ও স্বাস্থ্য বিধি অমান্যকারী ব্যক্তিকে সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইন অনুযায়ী মোট ১১ হাজার ৮’শ টাকা জরিমানা করা হয় এবং ১৫টি মামলা দেয়া হয়েছে ।
তথ্যটি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি ) উত্তম কুমার দাশ।
লকডাউন শুরুর ১ম দিন থেকে নবীগঞ্জ শহরের বেশীর ভাগ দোকানপাট বন্ধ রয়েছে তবে কিছু কিছু সিএনজি চলছে স্বাস্থ্য বিধি লংঘন করে। এছাড়া যথারীতি মঙ্গলবার শহরের সালামতপুরে স্বাস্থ্য বিধি লংঘন করে গরুর হাট বসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller