1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

ছবি এডিট করেই দর্জি মনির এখন ‘বড় নেতা’

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৭৯৭ বার পঠিত

নাজনীন নাবিলা,ঢাকা থেকে। ।

এলাকায় পরিচিত দর্জি মনির হিসেবে। নিজেকে জননেত্রী শেখ হাসিনা পরিষদের সভাপতি এবং আওয়ামী লীগের উপ-কমিটির সম্পাদক দাবি করে চেষ্টা করেন এলাকায় আধিপত্য বিস্তারের। রাজনৈতিক নেতাদের সঙ্গে এডিট করা ছবি জুড়ে দিয়ে মানুষকে বোকা বানাতে জুড়ি নেই তার। অভিযুক্ত মনিরের বিরুদ্ধে সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এমডি মনির খান। ফেসবুক প্রোফাইল নানা পরিচয়ে ঠাসা। তিনি ঢাকা-২ আসনের এমপি প্রার্থী। বঙ্গবন্ধুকে কটূক্তিকারী তারেক রহমানের মামলার বাদী। বাংলার রূপসী গার্মেন্টস লিমিটেডের এমডি তিনি। সেই সঙ্গে কয়েকটি প্রতিষ্ঠানের চেয়ারম্যানও। নিজেকে তিনি দাবি করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক ও ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য হিসেবে।

তার আরেক পরিচয় তিনি জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি। তৈরি করেছেন ওয়েবসাইট। সেখানেও তার নানা রাজনৈতিক পরিচয়ের ছড়াছড়ি। যদিও এই সংগঠনের কোনো অনুমোদনই নেই।

রাষ্ট্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রীসহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে নিজের সুপার এডিট করা ছবি জুড়ে দিয়ে নিজেকে বড় নেতা হিসেবে দাবি করেন তিনি।

মনির খান একসময় বঙ্গবন্ধু এভিনিউতে অবস্থিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীতে একটি দর্জির দোকানে কাজ করতেন। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় তিনি দর্জি মনির হিসেবেই পরিচিত।

জননেত্রী শেখ হাসিনা পরিষদ সর্ম্পকে তার কাছে জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

গেল ৫ মে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাহ আলী ফরহাদ তার ভেরিফায়েড ফেসবুকে পেজে জননেত্রী শেখ হাসিনা পরিষদ নামের কোনো অনুমোদিত সংগঠন নেই বলে সতর্কবাতা দেন। যারা এ সংগঠনের হর্তাকর্তা হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কথা লেখেন তিনি।

মনির খানের বিরুদ্ধে আসা সব অভিযোগ খতিয়ে দেখছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, অনেক তথ্যই আমরা পেয়েছি। এগুলো খতিয়ে দেখছি।

মনির খানের মতো এমন হাইব্রিড নেতা এবং নাম সর্বস্ব ভুঁইফোড় সংগঠনের বিষয়ে ব্যবস্থা নেওয়ার দাবি রাজনৈতিক অঙ্গনের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller