1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি সুরমা জোনের শুভ উদ্বোধন করেন ডিসি ইশরাত জাহান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ২৭ ডিসেম্বর, ২০২১
  • ১৮৫৪ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।গতকাল হবিগঞ্জে ২৭/১২/২০২১ খ্রি.রোজ সোমবার জেলা পুলিশ, হবিগঞ্জ এর ব্যবস্থাপনায় আইজিপি কাপ ২০২১ জাতীয় যুব কাবাডি (বালক-বালিকা) অনুর্ধ্ব-১৯ এর জোন পর্বের কাবাডি প্রতিযোগিতা (সুরমা জোন) এর আয়োজন হয় জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ। উক্ত খেলায় সুরমা জোনের আওতাধীন ০৬টি জেলার (সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার,হবিগঞ্জ, বি-বাড়ীয়া ও ফেনী) খেলোয়াররা অংশ নেন। হবিগঞ্জ জেলার জালাল স্টেডিয়ামে উক্ত প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।অত্র জেলার পুলিশ সুপার এস এম মুরাদ আলির সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ সদর পৌরসভা ও মোঃ বদরুল আলম, সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা, হবিগঞ্জ। এছাড়াও উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), হবিগঞ্জ এবং মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সার্কেল, অফিসার ইনচার্জ, হবিগঞ্জ সদর থানাসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller