1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

তোমাদের পানে চাহিয়া বন্ধু, আর আমি জাগিব না; কোলাহল করি সারা দিনমান, কারো ধ্যান ভাঙ্গিব না।” এসপি মোহাম্মদ উল্যা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৭৮৯ বার পঠিত
  1. ফরজুন আক্তার মনি,সম্পাদক ও প্রকাশক(দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি.কম),

সিলেট বিভাগের হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্যা বিদায়কালে হবিগঞ্জের বিভিন্ন পেশার মানুষের শুভেচ্ছা ও বিদায়ী সংবর্ধনায় সিক্ত হয়েছেন।তিঁনি দায়িত্ব পালন কালে হবিগঞ্জের গণমানুষের ভালোবাসায় মুগ্ধ হয়ে ফেইসবুকে বিদায় কালে ফেইসবুকে আবেগময় স্ট্যাটাস দেন।তা হুবহু তুলে ধরা হলো-
আসসালামুআলাইকুম, সম্মানিত হবিগঞ্জবাসী । আমি মোহাম্মদ উল্ল্যা বিপিএম, পিপিএম গত ১৮ সেপ্টেম্বর ২০১৮ সালে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে যোগদান করি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ, দমন ও নিয়ন্ত্রণে গতিশীল পুলিশিং, মাদক, জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণসহ বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং জোরদার করাসহ প্রান্তিক জনগোষ্ঠির পাশে থেকে জনকল্যাণমুখী পুলিশিং বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়েছি। কতটুকু সার্থক হয়েছি সে আপনাদের বিচার্য! আমি পুলিশিং এর ক্ষেত্রে Proactive পুলিশিংয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তবে, আমার এ ২ বছর ১০ মাস পথ চলায় কি দিয়েছি, কি পেয়েছি, সে হিসেব করার দুঃসাহস আমার নেই। শুধু এইটুকো বলবো আমি ভালোবাসা কুড়াতে এসেছি এবং বুক ভরে হবিগঞ্জবাসীর ভালোবাসা নিয়ে যাচ্ছি।দায়িত্ব পালনকালে হবিগঞ্জবাসীর ঐকান্তিক সহযোগিতা পেয়েছি। বিদায়বেলা আমার চলার পথে কাউকে আমার অনিচ্ছা সত্ত্বেও কোন কষ্ট দিয়ে থাকলে নিজগুণে ক্ষমা করে দিবেন। দেখা হবে কোন এক পথে-প্রান্তরে। তখনো যেনো বলতে পারি আমি আপনাদেরই একজন।আপনাদের সকলের জন্য রইল দোয়া ও শুভ কামনা।আপনারাও সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন।

“তোমারে যা দিয়েছিনু, সে তোমারি দান ;
গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমায়
হে বন্ধু, বিদায় !”

ধন্যবাদান্তে

মোহাম্মদ উল্ল্যা বিপিএম,পিপিএম
পুলিশ সুপার,হবিগঞ্জ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller