1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জের বড় আলীপুরের রকিবের বিরুদ্ধে প্রতারণার মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ২ অক্টোবর, ২০২১
  • ১১৫০ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলাধীন ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মৃত মতক্বির মিয়ার পুত্র রাকিব আলী ওরফে রকিব চৌধুরী (৪৫)সহ ৩ জন কে আসামি করে একটি প্রতারণার মামলা দায়ের করেন একই উপজেলার ৭নং করগাঁ ইউনিয়নের ছোটো সাকুয়া গ্রামের মুকিম আলীর পুত্র আঃ ওয়াহিদ।
মামলা সুত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলাধীন ৮ নং নবীগঞ্জ সদর ইউনিয়নের বড় আলীপুর গ্রামের মৃত মতক্বির মিয়ার পুত্র রাকিব আলী(৪৫) ০৫/০২/২০২১ ইং তারিখ রোজ শুক্রবার বিকাল অনুমান ৪ ঘটিকায় মিলন গঞ্জ বাজারে একই উপজেলার ৭ নং করগাঁ ইউনিয়নের ছোটো সাকুয়া গ্রামের মুকিম আলীর পুত্র আঃ ওয়াহিদ কে ৩ বছর মেয়াদি ও সজল সরকার কে দুই বছর মেয়াদি দুবাইয়ের ভিজিট ভিসার মাধ্যমে ইনভেস্টর ভিসা দিয়ে দুবাইয়ে চাকুরির জন্য আঃ ওয়াহিদ ৬ লাখ ও সজল সরকার দুই বছর মেয়াদি ভিসার জন্য ৪লাখ ৭০ হাজার টাকা ধার্য্য করা হয়।তার মধ্যে আঃ ওয়াহিদ দেশে থাকাবস্থায় ৫ লাখ ১৫ হাজার টাকা ও সজল সরকার ৪ লাখ ৩০ হাজার টাকা দিবে বাকী টাকা বিদেশে পৌছিয়ে পরিশোধ করিবে তাও স্বাক্ষী গণের মাধ্যমে ধার্য্য হয়।বিভিন্ন তারিখে আঃ ওয়াহিদ ৫লাখ ১৫ হাজার টাকা ও সজল সরকারের ৪ লাখ ৩০ হাজার টাকা মোট ৯ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করার পর রাকিব আলী ভিজিট ভিসা দুজন কে প্রদান করেন।করোনা ভাইরাস সংক্রমণের কারণে দুবাই ফ্লাইট বন্ধ থাকায় ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। বিষয়টি মিমাংশার স্বার্থে গত ০৮/০৯/২০২১ ইং তারিখ রোজ বুধবার সন্ধ্যা ৭ টায় আঃ ওয়াহিদের বাড়িতে বসিলে,রাকিব আলী বিষয়টি সমাধান না করে অস্বীকার করায় গত ১৬ / ০৯ / ২০২১ইং তারিখ রোজ বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি প্রতারণার মামলা দায়ের করেন।যাহার সিআর মামলা নং ৩৫৩/২১।আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তের জন্য নবীগঞ্জ থানা কে নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller