1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে কাউন্সিল ও ইউপি নির্বাচন কে সামনে রেখে আঃলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ১০৮১ বার পঠিত

ফরজুন আক্তার মনি,( সম্পাদক ও প্রকাশক)।।

হবিগঞ্জের নবীগঞ্জে
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন ও বাংলাদেশ আঃলীগের কাউন্সিল কে সামনে রেখে এবং সাংগঠনিক কার্যক্রকে গতিশীল করতে বাংলাদেশ আওয়ামী লীগ নবীগঞ্জ উপজেলা শাখার বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে নবীগঞ্জ জে কে মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।উক্ত সভায় প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির এমপি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাংবাদিক দের বলেছিলেন আমার দেশের মানুষ আমাকে প্রচন্ড ভালোবাসে আমি তাদের ভালোবাসি।তারা কখনও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে না বা আমাকে মারবে না।যারা বঙ্গবন্ধুর অটুট বিশ্বাসের সাথে বেঈমানী করেছে,বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে খুন করেছে,তারাই রাজাকার।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান কে জানিয়েই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে খুন করা হয়েছে। জিয়াউর রহমানের উচিত ছিলো তা প্রতিরোধ করা।কিন্তু করেননি।সে জন্যই জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনি।জিয়াউর রহমান মারা যাওয়ায় তাঁকে আসামি করা হয়নি।তারাই খন্দকার মোশতাকের দল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে যেভাবে খন্দকার মোস্তাক বিশ্বাস ঘাতকতা করেছে সেরকম সুযোগ সন্ধানীরা বর্তমান রাজনীতিতেও আছে। তাদেরকে এড়িয়ে চলতে হবে। দলের সাথে কেউ বেঈমানী করলে তার বিপরীত ফল ভোগ করতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধুর হত্যার পর জিয়াউর রহমান আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিল, সেই রাষ্ট্রের ক্ষমতায় আজ আওয়ামীলীগ এসে বঙ্গবন্ধুর খুনি সহ হত্যাকারীদের বিচার করেছে। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে দলকে সুসংগঠিত করাই দলের একমাত্র লক্ষ্য। ওয়ার্ড ইউনিয়ন তৃণমূল পর্যায়ে ত্যাগীদের মধ্য থেকে সঠিক নেতা নির্বাচন করতে হবে। আগামী ইউনিয়ন নির্বাচনে যারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিবে এবং বিদ্রোহী প্রার্থী হবে তাদেরকে ভবিষ্যতে দলের পদ-পদবী ও দলীয় মনোনয়ন দেয়া হবেনা। আসন্ন নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে একযোগে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত দিনে দুর্নীতির কারণে বিএনপি আজ অস্তিত্ব হারা। আওয়ামীলীগ তৃণমূলে সুসংগঠিত আওয়ামীলীগকে আন্দোলনের হুমকি দিয়ে ক্ষমতা থেকে সড়ানো ও দমিয়ে রাখা যাবেনা।
মঙ্গলবার (৫ অক্টোবর) বিকেলে নবীগঞ্জ জে.কে সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আলমগীর চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট আবুল ফজল, সাংগঠনিক সম্পাদক নুর উদ্দিন চৌধুরী বুলবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক মেয়র তোফাজ্জল ইসলাম চৌধুরী, সদস্য সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক মুজিবুর রহমান, নবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গতি গোবিন্দ দাশ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুজিবুর রহমান কাজল, কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমেদ মিলু, নবীগঞ্জ আউশকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দিলাওয়ার হোসেন, বড় ভাকৈর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন ছুবা, দেবপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মোহিত চৌধুরী, কালিয়ারভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, বাউসা ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক,জেলা আঃলীগের সদস্য হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন চৌধুরী, দীঘলবাক ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ এওলা মিয়া,। উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য গাজী মোহাম্মদ শাহেদ,নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল ও প্রেসক্লাবের অন্যান্য সদস্য,নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজ টিভি. কম এর সম্পাদক ও প্রকাশক ফরজুন আক্তার মনি, নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মেলেন্দু দাশ রানা,
সাংগঠনিক সম্পাদক রিজভী আহমেদ খালেদ, রবিন্দ্র কুমার পাল, সাবেক প্যানেল মেয়র আওয়ামী নেতা এটিএম সালাম, আঃলীগ নেতা আবদুল কাইয়ুম সেলিম সহ আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মী ।
বর্ধিত সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে কোরআন তিলাওয়াত করেন ক্বারী আসলাম গাজী, গীতাপাঠ করেন নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller