1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত।আহত ১

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৯৭৪ বার পঠিত

ফরজুন আক্তার মনি (সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জের নবীগঞ্জে গতকাল শুক্রবার (৫ নভেম্বর) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার মডেল বাজারের নিকটে তেলের লরি ও মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে শামীম আহমদ (২৫) নামে এক মোটর সাইকেল চালক ঘটনাস্থলে এবং সাইকেল আরোহী তার বন্ধু শের আলী (৩০) সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে চিকিৎসারত অবস্থায় নিহত হয়েছে। এতে সাইকেল আরোহী তার অপর বন্ধু আতাউর রহমান (২৪) গুরুতর আহত হয়েছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরক করা হয়েছে।

জানাযায়, উপজেলার কুর্শি ইউনিয়নের রতনপুর গ্রামের আসাব উদ্দিনের ছেলে শামীম আহমদ তার দু’বন্ধুকে নিয়ে শুক্রবার সকালে মটর সাইকেল যোগে মৌলভী বাজার যায়। বিকালের দিকে বাড়ি ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মডেলের বাজার নামকস্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী তেলের লরি’র সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে।

এতে ঘটনাস্থলেই সাইকেল আরোহী শামীম আহমদ এর মৃত্যু ঘটে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় আধঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ও আহতদের উদ্বার করে এবং যানচলাচল স্বাভাবিক করে। এ সময় চালকসহ দুর্ঘটনায় কবলিত লরি আটক করে শেরপুর হাইওয়ে থানায় আটক করা হয়েছে। আহতদের মধ্যে রতনপুর গ্রামের মৃত গৌছ মিয়ার ছেলে শের আলী (৩০) চিকিৎসারত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর খোলে ঢলে পড়েন। অপর গুরতর আহত একই এলাকার মৃত উকিল মিয়ার ছেলে আতাউর রহমান (২৪)কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller