1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে হাওরে পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৯৪৩ বার পঠিত

ষ্টাফ রির্পোটার ॥ নবীগঞ্জ উপজেলার ১২নং কালিয়ারভাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী হাওরে এখনো পড়ে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি বিধ্বস্ত যুদ্ধবিমান। মাটির উপরে কিছু অংশ থাকলেও এলাকাবাসীর দাবি মাটির নিচে আছে এই যুদ্ধবিমানের অনেক অংশ। নবীগঞ্জ থানার ১২নং কালিয়ারভাঙ্গা গ্রামের পার্শ্ববর্তী হাওয়ে পড়ে আছে ২য় বিশ্বযুদ্ধের একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ। স্থানীয় প্রবীন বয়স্করা বলেন,১৯৪২ সালের দিকে আশ্বিন মাসের এক সকালে একটি বিমান কালিয়ারভাঙ্গা ও শ্রীমতপুর গ্রামের উপর দিয়ে বেশ কিছুবার উড়ার পর হঠাৎ তারা একটি বিকট শব্দ শুনেন। শব্দ শুনে তারা হাওড়ের দিকে গেলে ধুয়ায় আচ্ছন্ন অবস্থায় কিছু দেখতে পান না। পরে ধোয়া সরলেও ৬ দিন ব্যাপী এই যুদ্ধ বিমানে আগুণ জ্বলতে থাকে। উক্ত বিমানের জিনিসপত্র আনতে অনেক মানুষ নৌকায় করে বিমানের কাছে যান, সে সময় হঠাৎ বিমানের ভিতরে থাকা একটি মিসাইল বিস্ফোরণ হলে স্থানীয় শ্রীমতপুর গ্রামের সাজিদ মিয়া ও খালেক মিয়া বিস্ফোরিত হয়ে মৃত্যুবরণ করেন তাদের সহপাঠী তরিক মিয়ার একটি চোখ ক্ষতিগ্রস্ত হয়। তারপর এই বিমানের কাছে কেউ ভয়ে যায়নি। এক প্রবীন বলেন সে সময় সরকারি একটি বাহিনী শ’খানেক বোমা দিকে বিমানটি ধ্বংস করলেও এর বেশিরভাগ অংশ থেকে যায়। স্থানীয় লোকজন কিছু কিছু অংশ নিয়ে গেলেও এর অনেকটাই মাটির নিচে আছে বলে দাবি প্রবীণদের। স্থানীয়দের দাবি এই বিমানটি উদ্ধার করে যথাযথ সংরক্ষণ করে রাখা হোক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধ বিমানটি দ্রুত মাটির নিচ থেকে উদ্ধার করে যথাযথ সংরক্ষণের মাধ্যমে এটার ইতিহাস তুলে ধরার দাবি এলাকাবাসীর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller