1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

বাহুবলে চাচার হাতে ভাতিজা খুন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ২৪ ডিসেম্বর, ২০২১
  • ৬৯১ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার ॥ বাহুবলে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পুটিজুরী চক সুখচর গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত ভাতিজা এক সন্তানের জনক আখঞ্জী ফারিয়াব (২৫)। সে চকসুখচর গ্রামের আখঞ্জী মাহমুদ আল হক মুন্না এর পুত্র।

জানা যায়, দীর্ঘদিন ধরে ফারিয়াব এর সাথে আপন চাচা খালেদ আখঞ্জীর সাথে সম্পত্তি সংক্রান্ত বিষয়াদি নিয়ে নিহতের পিতা আখঞ্জী মাহমুদ আল হক মুন্নার সাথে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ বৃহস্পতিবার সকালে নিহত ভাতিজার স্ত্রীকে মারধোর করেন চাচা খালেদ আখঞ্জী। পরে ভাতিজার স্ত্রীকে স্থানীয় লোকজন হাসপাতালে ভর্তি করে। ঘটনার সময় ফারিয়াব বাড়িতে ছিলেন না। খবর পেয়ে বাহুবল হাসপাতালে এসে সে তার স্ত্রীর চিকিৎসা শেষ করে সন্ধ্যায় বাড়িতে ফিরলে চাচা খালেদ আখঞ্জী তাকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হন ভাতিজা আখঞ্জী ফারিয়াব। স্থানীয় লোকজন আহত ফারিয়াবকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ষোষণা করেন।

এ ব্যাপারে যোগাযোগ করলে বাহুবল মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) আলমগীর কবির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত হয়েছে। অভিযুক্ত চাচাকেও গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller