1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২নবীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ২ জানুয়ারী, ২০২২
  • ৬৬৪ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।

নবীগঞ্জে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে ২জন ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২ জানুয়ারী) সকাল ৭টার দিকে।

জানাযায়, নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার (আলীগঞ্জ বাজার) সংলগ্ন ঢাকা- সুনামগঞ্জ- আউশকান্দি আঞ্চলিক সড়কে মুখোমুখি সংঘর্ষে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের উমরপুর গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র অটোরিকশা (সিএনজি) চালক শুভ মিয়া (২৫) ও যাত্রী জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের এরালিয়া গ্রামের ফয়জুল মিয়ার পুত্র আমির হোসেন (৫০)।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে আরো জানায়, নবীগঞ্জের সৈয়দপুর থেকে যাত্রী নিয়ে একটি সিএনজি রানীগঞ্জ যাওয়ার পথিমধ্যে আলীগঞ্জ বাজার এলাকায় আসা মাত্র বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির চালকসহ গাড়িতে থাকা যাত্রী ঘটনাস্থলে মারা যান।

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এবং গাড়ি দু’টিও আটক করা হয়েছে।

এদিকে, এ সড়ক দূঘটনার খবর পেয়ে নিহতদের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller