1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

মাধবপুরে সড়ক দূর্ঘটনায় চালক নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ৭৯৩ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার। হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এক ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় এক ট্রাকচালক নিহত হয়েছেন। চালকের সহযোগী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে মাধবপুর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার (১৯ জানুয়ারি) সকাল অনুমান ৬টার দিকে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় ঢাকা থেকে সিলেটমুখী মাটিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৪-৪৩৪৫) একটি রডভর্তি ট্রাককে (ঢাকা মেট্রো ট-১৮-৭৫৭০) পেছন থেকে ধাক্কা দেয়। এতে মাটিভর্তি ট্রাকের সম্মুখভাগে দুমড়েমুচড়ে যায়।

খরব পেয়ে মাধবপুর ফায়ার স্টেশন অফিসার মনতোষ মল্লিকের নেতৃত্বে দমকলকর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে ট্রাকচালক রবিউল আহমদকে (৪০) মৃত অবস্থায় উদ্ধার করে। তিনি টাঙ্গাইল সাগরদিঘী এলাকার মুসলেম আহমদের ছেলে। এদিকে,একই এলাকার ফারুক আলমের ছেলে মাহবুব আলমকে (২৫) আহতাবস্থায় উদ্ধার করা হয়।

অপর ট্রাকের চলক ও হেলপার আহতাবস্থায় পালিয়ে যান বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাঈনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার এবং দুর্ঘটনায় কবলিত দুটি ট্রাক জব্দ করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller