1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে যুগ্ম সচিব এনামুল হাবিব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন কাজ এগিয়ে চলছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৫৯৩ বার পঠিত

 

নবীগঞ্জ প্রতিনিধি॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন কাজ সাধন হয়েছে। দেশের প্রত্যান্ত অঞ্চলে উন্নয়ন কর্মকান্ড চলমান রয়েছে। নবীগঞ্জের সন্তান হিসেবে আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব প্রিয় নবীগঞ্জবাসীর উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখার সর্বাত্বক সহযোগীতা করবো ইনশাআল্লাহ। গতকাল বৃহস্পতিবার ৮ সেপ্টেম্বর বিকালে নবীগঞ্জ উপজেলার ৭নং করগাঁও ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণকালে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, এলজিএসপি-৩ এর প্রকল্প পরিচালক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের যুগ্ম সচিব নবীগঞ্জের কৃতি সন্তান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রয়াত অধ্যাপক হাবিবুর রহমান এর সুযোগ্য পুত্র এনামুল হাবিব এনাম। এসময় তিনি আরও বলেন- শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় অধিক মনোযোগী হতে হবে।এছাড়াও অভিভবকদের এ ব্যাপারে আরো সচেতন হতে হবে। একজন শিক্ষার্থী যদি কলেজ, বিশ্ববিদ্যালয়ে কৃতিত্বের সাথে পড়ালেখা সম্পন্ন করে তাকে চাকরি বা ক্যারিয়ার নিয়ে কোন চিন্তা করতে হবে না। আজকের ছাত্র/ছাত্রীরাই আগামী দিনে রাষ্ট্র বা সরকার পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করবে। কাজেই লেখা পড়ার বিকল্প নেই।
করগাঁও ইউনিয়ন পরিষদ সভাকক্ষে চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানার সভাপতিত্বে সভা পরিচালনা করেন বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুবেল মিয়া। অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা ভারপ্রাপ্ত ইউএনও ও উপজেলা সহককারী কমিশনার (ভূমি)শাহীন দেলোয়ার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. গতি গোবিন্দ দাশ। উপস্থিত ছিরেন- দিনারপুর কলেজের অধ্যাক্ষ তনুজ রায়, রত্নদীপ দাশ রাজুসহ ইউপি সদস্য,এলাকার গণ্যমান ব্যাক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller