1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

সাহিত্য সম্মাননা ২০২৩ পেলেন সাংবাদিক মনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ দৈনিক আলোকিত বাংলাদেশ নিউজটিভির সম্পাদক ও প্রকাশক,ডেইলি মর্নিং গ্লোরীর হবিগঞ্জ প্রতিনিধি, নবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরজুন আক্তার মনি ছোট বেলা থেকেই ছোট বড় অনেক ঝড়ঝাপটায় শিকার হলেও মহান আল্লাহ তাকে নিজ কুদরতে লালন-পালন করে বাঁচিয়ে রেখেছেন।সে ছোট বেলা থেকেই ছোট ছোট কবিতা লিখে স্কুল বন্ধুদের দিতেন।তার কবিতায় মুগ্ধ হয়ে বন্ধু শিবলী আক্তার মজা করে কবি ফররুখ আহমেদ বলে ডাকতেন।মনি তখন এ নামে ডাকলে রাগ করতেন।তিনি জীবনে অনেক কবিতা ও গল্প লিখলেও সংগ্রহ করে রাখেননি।একদিন কবি সাজ্জাদুল হল বললেন,মনি তোমার লেখা গুলো অনেক ভালো তা সংগ্রহ করে রাখো।তাই কিছু লেখা সংগ্রহ করে সময়ের সুর প্রকাশনের নিকট দাখিল করেন।সময়ের সুর প্রকাশন কবি ও লেখক হিসেবে নির্বাচিত করে তাঁর কবিতা যৌথভাবে ভাবে প্রকাশ করে এবার একুশে বই মেলায় বিক্রি করছে এবং

তাঁকে সাহিত্য সম্মাননা ২০২৩ তে ভূষিত করে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রকাশনার সম্পাদক ও প্রকাশক ফাতেমাতুন নুর,সেই সঙ্গে স্বীকৃতি স্বরুপ সার্টিফিকেট প্রদান করে সার্বিক উন্নতি ও সম্পৃক্ততা কামনা করেন।মণি জানান,আমার স্কুল বন্ধুরা কবি বলে ডাকলে অনেক রাগ করতাম,আজ সেই ডাক স্বীকৃতি পেয়েছে।আমার আনন্দের অনুভূতি প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছি,আমি খুবই ধন্য এবং মুগ্ধ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller