1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নবীগঞ্জে সংঘর্ষের ঘটনার মিমাংসার উদ্যোগে এমপি মিলাদ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৭৯৮ বার পঠিত

ফরজুন আক্তার মনি (সম্পাদক ও প্রকাশক)।।

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের করগাঁও ও শাখোয়া গ্রামবাসীর মধ্যে শিশুদের মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দুই ঘন্টাব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত বিষয়ের নিরসন কল্পে পাঞ্জারাই মাদ্রাসা মাঠে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।উক্ত পরামর্শ সভা মোঃ রহমান মিয়ার সভাপতিত্বে এবং ইউপি সদস্য সাইদুর রহমানের সঞ্চালনায় পরিচালিত হয়েছে।উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ,অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন, এএসপি আবুল খায়ের, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ ডালিম আহমদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মিনিবাস মালিক সমিতির সভাপতি ইয়াওর মিয়া, নুনু মিয়া, লেবু আহমদ জেবু, মেম্বার সাইদুর রহমান, সাবেক মেম্বার সজ্জাদ মিয়া, আব্দুর রকিব, কবির মিয়া,মোঃ রহমান মিয়া প্রমুখ। সভায় বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাটি মিমাংসার জন্য সবাই একমত পোষন করেন।পরে করগাঁও ইউনিয়নের শাখোয়া বাজারে ইউনিয়ন অফিসে ইউপি চেয়ারম্যান ছাইম উদ্দিনের সভাপতিত্বে ঘটনাটি নিস্পত্তির জন্য অপর একটি পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এমপি মিলাদ গাজী মীমাংসার আশ্বাস দিলে পক্ষগন মেনে নেন এবং দিন তারিখ ঠিক করে,
আপসে বিষয়টি মীমাংসা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller