1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

বাহুবল প্রেসক্লাবের আজীবন সদস্য বর্ষীয়ান রাজনীতিবিদ সাবেক মন্ত্রী দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী কাল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৮ নভেম্বর, ২০২১
  • ৬৫৮ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। হবিগঞ্জের বাহুবল প্রেসক্লাবের আজীবন সদস্য বৃহত্তর সিলেট আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, ভাষাসৈনিক, মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক মন্ত্রী ও নির্বাচিত সংসদ সদস্য বর্ষিয়ান রাজনীতিবিদ মরহুম দেওয়ান ফরিদ গাজী’র ১১তম মৃত্যুবার্ষিকী কাল শুক্রবার।তিনি মহান জাতীয় সংসদের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য ছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর, মহান মুক্তিযুদ্ধে মুজিব নগর সরকারের উত্তর-পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রশাসনিক চেয়ারম্যান এবং ৪ ও ৫ নম্বর সেক্টরের বেসামরিক উপদেষ্টা ছিলেন। দেওয়ান ফরিদ গাজী ১৯২৪ সালের ১লা মার্চ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া গ্রামে সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা দেওয়ান হামিদ গাজী।দেওয়ান ফরিদ গাজী ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত সিলেটের প্রাচীনতম ‘সাপ্তাহিক যুগভেরী’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।এই রাজনীতিবিদ ১৯৭০ সালে সাধারণ নির্বাচনে সিলেট-১ আসন থেকে জাতীয় পরিষদ সদস্য (এমএনএ) নির্বাচিত হন। বঙ্গবন্ধু সরকারের স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী এবং পরে বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৯৬, ২০০১ এবং ২০০৮ সালে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। এ সময়ে তিনি শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।২০১০ সালের ১৯ নভেম্বর বার্ধক্যজনিত কারণে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বৃহত্তর সিলেটের এ বর্ষীয়ান রাজনীতিবিদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller