1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

নির্বাচনের ২ বছর আগেই হবিগঞ্জ-১আসনে মুনিম চৌধুরী কে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ১০২৮ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখন থেকেই দলীয় প্রার্থীদের বাছাই এবং সম্ভাব্য মনোনীত প্রার্থীদের তালিকা তৈরির কাজ শুরু করেছে। দলীয় সূত্রগুলো জানায়, সারাদেশে ৩০০টি আসনের মধ্যে এই পর্যন্ত বেশ কয়েকটি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। এর মধ্যে সিলেট ১৯টি আসনের মধ্যে ১টিতে ঘোষণা করা হয়েছে লাঙ্গলের প্রার্থী। আগামীতে ওই সংখ্যা আরও বাড়তে পারে।

সূত্র জানায়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি এরই মধ্যে সংশ্লিষ্ট জেলাগুলোতে দলটির সভাপতি/সাধারণ সম্পাদক ও আহবায়ক/ সদস্য সচিবকে চিঠি দিয়ে ওই জেলার নির্দিষ্ট আসনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীর নাম জানিয়ে দিয়েছেন।

জাতীয় পার্টির প্যাডে লেখা চিঠিতে তিনি গঠনতন্ত্রের ২০/১ (১) ক ধারা অনুযায়ী ওই সিদ্ধান্ত গ্রহণের কথা জানিয়ে যেসব আসনে আগাম প্রার্থী ঘোষণা করা হয়েছে সেইসব এলাকায় জাতীয় পার্টির সকল স্তরের কমিটি গঠন, পুনর্গঠন ও বাতিলের ক্ষেত্রে দলের সম্ভাব্য প্রার্থীদের সুপারিশ গ্রহণ করার জন্য স্ব স্ব জেলা নেতৃবৃন্দকে নির্দেশনাও দিয়েছেন।

দলীয় সুত্রে জানা গেছে প্রায় কয়েক মাস আগে থেকে আগাম মনোনয়ন দেওয়ার শুরু হয়েছে। সর্বশেষ গত ২ ডিসেম্বর দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে হবিগঞ্জ-১ আসনে সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু কে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে প্রাথমিক মনোনয়ন দেওয়ার কথা জানিয়ে চিঠি ইস্যু করেছেন।
হবিগঞ্জ-১ আসনে জাতীয় পার্টির সম্ভাব্য মনোনীত প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু জানান, আমাকে হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে জাতীয় পার্টির সম্ভাব্য প্রার্থী হিসাবে প্রাথমিকভাবে মনোনীত করায়। আমি দলের চেয়ারম্যান ও মহাসচিবসহ সর্বস্তরের নেতা-কর্মীদের কে কৃতজ্ঞতা জানাই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller