1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিভিন্ন অফিস পরিদর্শনে বিভাগীয় কমিশনার ড.মোশাররফ হোসেন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১
  • ৯২৯ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার। সিলেট বিভাগীয় কমিশনার নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, পৌরসভা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদ পরিদর্শন, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উর্ধমুখী সম্প্রসারণ (২য় তলা), ১৩নং পানিউমদা ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জন্য নির্মিত ১২টি ঘরের চাবি হস্তান্তর করেন। এছাড়া তিনি নবীগঞ্জ উপজেলায় স্কাউট কার্যক্রম আরও বেগবান করার নিমিত্ত মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে স্কাউট ডে ক্যাম্প উদ্বোধন করেন। ৩য় পর্যায়ের আশ্রয়ন ঘর নির্মাণ এর উদ্বোধন করা হয়েছে।

গতকাল (২০ ডিসেম্বর) মঙ্গলবার দুপুর ১২টার দিকে নবীগঞ্জে আমার বাড়ী আমার খামার অফিসের ২য় তলা সম্প্রসারন ভবনের উদ্বােধন করেন, সিলেট বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান, স্থানীয় সরকারের উপ- পরিচালক মোঃ নাজমুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বিজেন ব্যানার্জি, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার ভুমি উত্তম কুমার দাশ, উপজেলা ভাইস চেয়ারম্যান গতিগোবিন্দ দাশ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার পাল হিমেল, সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, আমার বাড়ী আমার খামারের নবীগঞ্জ উপজেলা অফিসার দিবাংশু শেখর রায়, মেয়র, কাউন্সিলর, অন-লাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান অতিথি সিলেট বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন তার বক্তব্যে বলেন, বর্তমান সরকারের নের্তৃত্ব দেশ এখন উন্নয়নের স্বর্নশিখরে পৌঁছে যাচ্ছে। সরকার উন্নয়নের জন্য টাকা- পয়সা নিয়ে বসে আছেন। কিন্তু আমরা সঠিকভাবে প্রকল্প খোজে কাজ করাতে পারতেছি না। আমরা যদি মনে করি, সরকার আছেন ঢাকায়, তাহলে হবে না। এ সরকার দেশের সব জায়গায়ই উন্নয়নের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতে আমরা সবাই একযোগে কাজ করতে হবে।

তিনি উপজেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখে সংশ্লিষ্ট সকলকে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুযায়ী উন্নয়ন অব্যাহত রাখতে প্রয়োজনীয় দিক নির্দেশনাও প্রদান করেন। এবং জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজসহ সকল সর্বস্থরের মানুষকে নিয়ে নবীগঞ্জে উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্ট সকল প্রোগ্রামে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহি উদ্দিন সার্বিক ভাবে সমন্বয় করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller