1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শনিবার, ১ জানুয়ারী, ২০২২
  • ৬৮৯ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

হবিগঞ্জে জেলা জাতীয় পার্টির উদ্যোগে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনের মধ্য মাধ্যমে কেক কেটে পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় বার লাইব্রেরি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান, জেলা জাতীয় পার্টি আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু’র সভাপতিত্বে ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি,জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান এর সঞ্চালনায়। সভার শুরুতেই পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফেজ শেখ মিনহাজ উদ্দিন। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, কদর আলী মোল্লা,যুবসংহতির কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কাজল আহমেদ, জেলা যুবসংহতির আহ্বায়ক এডঃ শিবলী খায়ের, কেন্দ্রীয় কৃষক পার্টির অর্থ বিষয়ক সম্পাদক ও কৃষক পার্টির সভাপতি গাজী মিছবাহ উদ্দিন, সৈনিক পার্টির সভাপতি মোঃ তালেব আলী(ওয়ারেন্ট অফিসার) স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি তাজ উদ্দিন বাবুল, কৃষক পার্টির সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ, যুবসংহতির সদস্য সচিব ওলিউর রহমান সোহাগ, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক খলিলুর রহমান চৌধুরী দুদু, মাধবপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আক্তার হোসেন মনির , বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মখছুদুজ্জামান খান, বাহুবল উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শফি আহমেদ চৌধুরী, লাখাই উপজেলা জাতীয় পার্টির সভাপতি শাহজাহান তালুকদার, শায়েস্তাগঞ্জ উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক আব্দুস ছালাম মেম্বার, বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আ ক ম উস্তার মিয়া তালুকদার, চুনারুঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মহিদ চৌধুরী, মিরপুর ইউনিয়ন জাতীয় পার্টি মনোনীত চেয়ারম্যান প্রার্থী ডাঃ মোঃ রমিজ আলী, জেলা জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক সৈয়দ মওদুদ আহমেদ, জাপানেতা দিলীপ বর্মন,

সভাপতি’র বক্তব্যে এম এ মুনিম চৌধুরী বাবু বলেন, আমরা সবাইকে নিয়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে কাজ করছি। হবিগঞ্জ জাতীয় পার্টির শক্তিশালী ঘাঁটি হিসাবে বিবেচিত। আমরা বিগত দিনে জেলার প্রতিটি উপজেলায় সম্মেলনের মাধ্যমে কমিটি করেছি। কোন ধরণের কোন বিশৃঙ্খলা জাতীয় পার্টিতে নেই। জিএম কাদের ও মুজিবুল হক চুন্ন’র নেতৃত্বে জাতীয় পার্টি শক্তি সঞ্চয় করছে, এই শক্তি নিয়ে আগামী দিনে রাষ্ট্রপরিচালনায় জাতীয় পার্টির বিকল্প শক্তি।
আলোচনা সভার উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য মুফতি মিয়া, নবীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এমরান মিয়া,বানিয়াচং উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আসাদুল জামান খান বিপলু,বাহুবল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মাসুক আহমেদ, জেলা জাপানেতা সুতা মিয়া মেম্বার, নুরুল হক তুহিন, কর্পোলার লুৎফুর রহমান, সামিউজ্জামান চৌধুরী বাচ্চু, এম সামসুল হুদা চৌধুরী, সামসুল ইসলাম,আবু তাহের, আব্দুল আউয়াল, আব্দুল হান্নান চৌধুরী চাঁন মিয়া, আফরোজ আফগান তালুকদার,এম এ মতিন চৌধুরী, মিলাদ হোসেন সুমন,সুহেল রানা, স্বপন চৌধুরী, হাবিবুর রহমান হবিব, যুবসংহতিনেতা সামিউরজামান, মতিন মুন্না, তরুন পার্টির সদস্য সচিব সাহাব উদ্দিন আখুঞ্জি প্রমুখ।

পাশাপাশি হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান প্রফেসর আবিদুর রহমান এর মৃত্যুতে উনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির আহ্বায়ক সাবেক এমপি এম এ মুনিম চৌধুরী বাবু ও জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি ও হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জালাল উদ্দীন খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller