1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

হবিগঞ্জে ভাতিজা হত্যা মামলায় চাচা গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ৬ জানুয়ারী, ২০২২
  • ৬৯৯ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার ॥ বাহুবলের আলোচিত মেহরাব আল হক ফারিয়ান হত্যা মামলার প্রধান আসামি খালেদ আখঞ্জীকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ১০ দিনের মাথায় গতকাল বুধবার (৫ জানুয়ারী) ভোর রাতে বাহুবল মডেল থানার এস আই নাজমুল হকের নেতৃত্বে কুলাউড়া থানা পুলিশের সহযোগীতায় কুলাউড়া উপজেলার কর্মদা গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বাহুবল মডেল থানায় তাকে জিজ্ঞসাবাদ করা হচ্ছে। উল্লেখ্য, বাহুবল উপজেলার চক-সুখচর গ্রামের মৃত ফজলুল হক আখঞ্জীর পুত্র খালেদ আখঞ্জী (৫৮) ও তার ছোট ভাই মুন্না আখঞ্জীর মধ্যে দীর্ঘদিন যাবত জমিজমা সহ বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক বিরোধ চলছিল। এরই জের ধরে গত ২৩ ডিসেম্বর সকালে মুন্না আখঞ্জীর পুত্র মেহেরাব আল হক ফারিয়ানের স্ত্রীর সাথে চাচা খালেদ আখঞ্জীর ঝগড়া হয়। ওইদিন রাত প্রায় ৮ টার দিকে এ ঘটনাকে কেন্দ্র করে মুন্না আখঞ্জীর ছেলে মেহেরাব আল হক ফারিয়ান (২৫) কে চাচা খালেদ আখঞ্জী (৫৮) দাঁড়ালো ছুরিকাঘাত করেন। এতে ফারিয়ান গুরুতর আহত হয়। এ সময় পরিবার ও আশপাশের লোকজন ফারিয়ানকে আহত অবস্থায় উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান খান বলেন, খালেদকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller