1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে সাংবাদিকদের সাথে প্রেস ক্লাবের সভাপতি প্রার্থী মুরাদ আহমদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ৬৯৬ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।। নবীগঞ্জ উপজেলায় কর্মরত বিভিন্ন জাতীয়, আঞ্চলিক, স্থানীয় দৈনিক পত্রিকা ও বিভিন্ন অনলাইন পত্রিকার প্রতিনিধিদের সাথে বিগত ২৯ ডিসেম্বর ২০২১ ইং অনুষ্ঠিতব্য নবীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি প্রার্থী ও নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুরাদ আহমদ এর অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বুধবার (১২ জানুয়ারী) সন্দ্যায় নবীগঞ্জ উপজেলার ওসমানী সড়কের আরজু হোটেলে অনুষ্ঠিত উক্ত অবহিত করণ সভায় সাংবাদিক মুরাদ আহমদ উপস্থিত সাংবাদিকদেরকে নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাচন ও নির্বাচনে নির্বাচন কমিশন কর্তৃক অনিয়মের প্রেক্ষিতে নির্বাচন পরবর্তী সময়ে আদালতে মামলা দায়েরসহ প্রেসক্লাবের নির্বাচন সংক্রান্ত বিস্তারিত বিষয় অবহিত করেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক আনোয়ার হোসেন মিঠু, সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক এটিএম সালাম, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সহ সভাপতি সাংবাদিক আশাহীদ আলী আশা, প্রেস ক্লাব সদস্য মোঃ আবু তালেব, এটিএম জাকিরুল ইসলাম, মোঃ নাবেদ মিয়া, নবীগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলাল মিয়া, সাংবাদিক ইকবাল হোসেন তালুকদার, মোফাজ্জল ইসলাম সজীব, মিলাদ হোসেন সুমন, মোঃ সাগর মিয়া,নিরব তালুকদার, জাফর ইকবাল প্রমূখ।
উপস্থিত সিনিয়র সাংবাদিকগণ গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নবীগঞ্জ প্রেস ক্লাবের নির্বাচনে ভোটার তালিকায় অনিয়মসহ নির্বাচন কমিশনের নানা অনিয়মের বিষয়ে গঠনমূলক সমালোচনা করেন। তারা বলেন, যেহেতু প্রেস ক্লাবের নির্বাচনের অনিয়মের বিষয়টি নিয়ে আদালতে মামলা হয়েছে। তাই এ ব্যপারে তারা কিছু বলবেন না আদালতের মাধ্যমেই এর সমাধান হবে। বিষয়টি নিয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের হওয়ার কারণে সকলকে আদালতের প্রতি সম্মান রেখে আদালতের রায়ের অপেক্ষা করার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বান জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller