1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

নবীগঞ্জে পিতাকে না পেয়ে তৃতীয় শ্রেণীর ছাত্র রাজ্জাককে কুপিয়ে রক্তাক্ত জখম

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২
  • ৮৮৬ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার। নবীগঞ্জ উপজেলার বাউশা ইউনিয়নের দাসের কোনা গ্রামে পিতার সাথে বিরোধের জেরধরে তাকে হামলার পরিকল্পনা করে না পেয়ে তার শিশু পুত্র আব্দুর রাজ্জাক (৯) নামের এক ৩য় শ্রেণীতে পড়ুয়া ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে মারাত্মক রক্তাক্ত জখম করেছে প্রতি পক্ষের লোকজন৷ তাকে গুরুতর আহত অবস্থায় নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে৷ সে স্থানীয় প্রাইমারী স্কুলে ৩য় শ্রেনীতে অধ্যায়নরত৷ ঘটনাটি ঘটেছে ১১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল অনুমান ৯টার দিকে৷ আহতের পিতা অসহায় বাবরু মিয়া জানান,তার চাচাতো ভাই কমরু মিয়া গংদের সাথে একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে ওই এলাকার বাশডর গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র দাঙ্গাবাজ ও লাটিয়াল বাহিনীর প্রধান উপরি মিয়া গংদের সাথে, এই ঘটনায় গত বছরের ১৫ জুন ওই বাহিনী তার চাচাতো ভাইয়ের বাড়িতে ভাংচুর করেন,এই ঘটনায় আদালতে মামলা রয়েছে বিচারাধীন তিনি এই মামলার সাক্ষী রয়েছেন,এছাড়াও গত ২৯ জানুয়ারি একই বাহিনীর দাঙ্গাবাজরা তার চাচাতো ভাইযের পরিবারের উপর হামলা ও লুটপাট চালায়,এরই জেরধরে তাকে প্রাণে হত্যার জন্য গ্রামের রাস্তায় প্রায় সময়ই দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাফেরা করেন উপরি মিয়া ও তার লোকজন৷ ঘটনার সময় তার ছেলে গ্রামের রাস্তাদিয়ে একটি দোকান থেকে বাড়ীতে আসার পথিমধ্যে তাকে না পেয়ে তার শিশু ছেলেটিকে অমানষিক নির্যাতন করে দা’দিয়ে কুপিয়ে মাথায় রক্তাক্ত জখম করেছেন উপরি মিয়া ও তার লোকজন৷ এঘটনায় তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করে অপরাধীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান৷

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller