1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২” হবিগঞ্জ থেকে যুক্ত হন জেঃপ্রঃ ইশরাত জাহান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ৯৯৫ বার পঠিত

 

ফরজুন আক্তার মনি, ( সম্পাদক ও প্রকাশক)।।
গতকাল ১৫/০২/২২ ইং তারিখ রোজ মঙ্গলবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে “মহিলা বীর মুক্তিযোদ্ধা সম্মাননা ২০২২” প্রদান অনুষ্ঠানে হবিগঞ্জ জেলা যুক্ত হন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান।উক্ত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম. মোজাম্মেল হক এমপি।

সম্মাননা অনুষ্ঠানে দেশের সকল জেলার জেলা প্রশাসকগণ ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন এবং নিজ জেলার মহিলা বীর মুক্তিযোদ্ধাগণকে মাননীয় মন্ত্রীর পক্ষে সম্মাননা প্রদান করেন।

হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ইশরাত জাহান জেলার ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে সম্মাননা জানান। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও অন্যান্য উপহারসামগ্রী প্রদান করা হয়। তাহমিনা বেগম গিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ২০০০/- টাকার আর্থিক সাহায্য দেয়া হয়। এ সময় মহিলা বীর মুক্তিযোদ্ধোগণ অনুভূতি প্রকাশ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিন্টু চৌধুরী,মাহবুবুল আলম, উপপরিচালক, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, হবিগঞ্জ,তাহমিনা বেগম গিনি, প্রেস ও প্রিন্ট মিডিয়ার সদস্যবৃন্দ এবং অন্যান্য সুধীজন।

এসময় সম্মানিত জেলা প্রশাসক বীর মুক্তিযোদ্ধাদের তাদের আত্মত্যাগের জন্য অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং উপস্থিত সকলকে মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত হয়ে দেশ গঠনে অংশ নিতে অনুপ্রাণিত করেন।

মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের ভার্চুয়াল অনুষ্ঠানে হবিগঞ্জ প্রান্ত থেকে যুক্ত ছিলেন ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ, উপস্থিত ছিলেন মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হবিগঞ্জ, উপপরিচালক, মহিলা ও শিশু বিষয়ক । এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে হবিগঞ্জের মোট ৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও উপহারসামগ্রী দেয়া হয় এবং তাহমিনা বেগম গিনি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রত্যেক মহিলা বীর মুক্তিযোদ্ধাকে ২০০০/- টাকার আর্থিক সাহায্য দেয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller