1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

পায়ের নিচে পতাকা! সিলেটজুড়ে তোলপাড়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী, ২০২২
  • ৬৬০ বার পঠিত

ষ্টাফ রিপোর্টার।

সিলেটের গোলাপগঞ্জে মঞ্চের নিচদিকে পায়ের নিচে টানানো হলো জাতীয় পতাকা। ভাষাশহিদদের স্মরণের দিবসে অপমান করা হলো ৩০ লক্ষ শহিদের রক্তভেজা লাল-সবুজের এই মহান পতাকাকে। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং বাজারের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঘটানো হলো এমন কাণ্ড।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রতিনিধি, আওয়ামী লীগ নেতৃবৃন্দ এমনকি বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। কিন্তু এমন দৃশ্য দেখেও কেউ প্রতিবাদ করেননি বা পতাকা সরিয়ে নিতে বলেননি।

গতকাল (সোমবার) ছিলো আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস- মহান একুশে ফেব্রুয়ারি। দিবসটি পালনের লক্ষ্যে গোলাপগঞ্জ সদর ইউনিয়নের রানাপিং বাজারের কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নানা কর্মসূচি পালিত হয়। একপর্যায়ে বিদ্যালয়ের শহীদ মিনার বেদিতে ওঠে ফটোসেশন করেন অনুষ্ঠানের অতিথিরা। এসময় শহীদ মিনার বেদির নিচদিকে- পায়ের নিচে রাখা হয় দেশের জাতীয় পতাকাটি। যেটি স্পষ্টত পতাকার অবমাননা।

ফটোসেশনে ছিলেন- বিয়ানীবাজার উপজেলার ১নং আলীনগর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আহবাবুর রহমান খান শিশু, গোলাপগঞ্জ সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার কাশিমী জসিম, কালীদাসপাড়া মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, আওয়ামী লীগ নেতা অজিউর রহমান ছানা, কালীদাসপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আখতার মিয়া, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস টিপু, অলিউর রহমান ও স্থানীয় ছাত্রলীগ নেতা দ্বীপ।

এ ঘটনার একটি ছবি গতকাল (সোমবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে সিলেটজুড়ে নিন্দার ঝড় ওঠে। সচেতন ব্যক্তিদের বক্তব্য- একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যদি এমন কাণ্ড ঘটানো হয় তবে শিক্ষার্থীরা শিখবে কী? এ কাণ্ডে জড়িতদের শাস্তি দাবি করেন সচেতন মহল।

এ বিষয়ে জানতে কালিদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা কামরুন নেহারের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ প্রসঙ্গে গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম কবির সিলেটভিউ-কে বলেন, বিষয়টি জানা ছিলো না। আমি খোঁজ নিচ্ছি।

উল্লেখ্য, বাংলাদেশের বিভিন্ন স্থানে জাতীয় পতাকাকে অসম্মান করার বিষয়টি গণমাধ্যমে ওঠে আসার পর মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কাছে ২০২০ সালের ৩১ ডিসেম্বর একটি চিঠি পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। সেই চিঠিতে এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়।

চিঠিতে বলা হয়- জাতীয় পতাকা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মর্যাদার প্রতীক। এর মর্যাদা সমুন্নত রাখা প্রত্যেক নাগরিকের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশের পতাকা বিধিমালা, ১৯৭২ এ জাতীয় পতাকা সংক্রান্ত বিধিমালা সন্নিবেশিত রয়েছে, যার প্রতিপালন বাধ্যতামূলক।

বাংলাদেশের পতাকা বিধিমালার মধ্যে একটি হচ্ছে- ‘জাতীয় পতাকা নিচু করা যাবে না বা ভূমি স্পর্শ করানো যাবে না; পতাকা কখনোই মেঝেতে, ভূমিতে, পানিতে বা সমতলে স্পর্শ করানো যাবে না।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller