1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা হলুদ সাংবাদিকতার কবলে জনজীবন, ফরজুন আক্তার মনি নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া অনিয়ম ও জালিয়াতির আশ্রয় নিয়ে মেয়েকে বৃত্তি পরীক্ষার সুযোগ করে দিলেন প্রধান শিক্ষক ফারুক মাস্টার

ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে হবিগঞ্জ জেলা পুলিশের গভীর শ্রদ্ধা নিবেদন”

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ৭ মার্চ, ২০২২
  • ৭৩৩ বার পঠিত

ফরজুন আক্তার মনি, (সম্পাদক ও প্রকাশক)।।

ঐতিহাসিক ৭ মার্চ; বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা গৌরবের এক অনন্য দিন। এই উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করে হবিগঞ্জ জেলা পুলিশ।

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হবিগঞ্জ জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২২’ উদযাপন করেছে।

দিবসটি উপলক্ষে সোমবার (০৭ মার্চ) সকাল ০৯:০০ ঘটিকায় জাতির পিতার প্রতিকৃতিতে হবিগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এস এম মুরাদ আলি মহোদয় পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট মোঃ আবু জাহির এমপি, হবিগঞ্জ-৩ আসন।

পুলিশ সুপার পুষ্পস্তবক অর্পণ শেষে জাতির পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও কর্মসূচির মধ্যে ছিল আলোচনা সভা, শতকণ্ঠে ৭ মার্চের ভাষন ও পরিস্কার পরিচ্ছনতা অভিযান ।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত জেলা প্রশাসক ইশরাত জাহান, মোহাম্মদ নাজমুল হাসান, উপ-পরিচালক, স্থানীয় সরকার, হবিগঞ্জ, আতাউর রহমান সেলিম, মেয়র, হবিগঞ্জ পৌরসভা,নূরুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, হবিগঞ্জ, এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারণ সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, মোঃ মোতাচ্ছিরুল ইসলাম, চেয়ারম্যান, জেলা পরিষদ, হবিগঞঘ্জ সদর, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জনে দে সহ জেলা পুলিশের বিভিন্ন পদবীর পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller