1. admin@dailyalokithbangladeshnewstv.com : admin :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
নবীগঞ্জের আজাদের টিআইবি ফেলোশিপ বাতিল: আড়ালে নারী কেলেঙ্কারি, চাঁদাবাজি, দুর্নীতির দুই দশকের কালো অধ্যায় নারী কেলেঙ্কারী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজ আজাদের গলায় টিআইবি ফেলোশিপ, নবীগঞ্জে তীব্র ক্ষোভ নবীগঞ্জে দুর্গাপূজায় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত: হিন্দু-মুসলিম সবার প্রশংসায় ভাসছেন শিল্পপতি ও কবি আশরাফ উদ্দিন নবীগঞ্জ উপজেলা পরিষদে সুবাতাস: জনসেবায় এগিয়ে এসে আলোচনায় বিশিষ্ট শিল্পপতি আশরাফ উদ্দিন নবীগঞ্জে দিনারপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ নবীগঞ্জ উপজেলা সিএ মোহনের অনিয়মের পাহাড়, ব্যবস্থা নিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা নবীগঞ্জের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমার স্বামীর বিরুদ্ধে মামলা, আপোসের গুঞ্জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় নবীগঞ্জের সাংবাদিক মনি’র গৌরবোজ্জ্বল সাফল্য আলসেমি, এম হাবীবুল্লাহ নবীগঞ্জে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ: রক্তাক্ত হলেও করা হয়নি চিকিৎসা, ধামাচাপা দিতে মরিয়া প্রভাবশালীরা

৫ টাকার জন্য প্রাণ গেল বৃদ্ধের

রিপোর্টারের নাম
  • আপডেট টাইমঃ সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ৮২৭ বার পঠিত

 

ষ্টাফ রিপোর্টার।
কক্সবাজার সদরে পাঁচ টাকা ভাড়া দেওয়াকে কেন্দ্র করে ইজিবাইক চালকের মারধরে মোহাম্মদ ইউসুফ (৬৫) নামে এক বৃদ্ধ মারা গেছেন। রোববার (১৩ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার খুরুশকুল হামজার ডেইল রোডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ ইজিবাইকে খুরুশকুল থেকে হামজার ডেইলের সামনে এসে নির্ধারিত পাঁচ টাকা ভাড়া দেন। এ সময় ইজিবাইক চালক রাস্তা ভাঙার অজুহাতে ১০ টাকা দাবি করেন। এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইজিবাইক চালক ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করলে মাটিতে লুটিয়ে পড়েন ইউছুফ।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সদর হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। রাত ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউসুফের ভাতিজা মোহাম্মদ সোহেল বলেন, ইতোমধ্যে ওই ইজিবাইক চালককে চিহ্নিত করা হয়েছে। তবে তা এখনো পুলিশকে জানানো হয়নি। চট্টগ্রাম থেকে এসে মামলা করা হবে।

এ বিষয়ে জানতে কক্সবাজার সদর মডেল থানার ওসি মনিরুল গিয়াসের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে নম্বর ব্যস্ত থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর...
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি

Theme Customized BY: Themes Seller